শতাধিক নারীর সঙ্গে প্রেম, অবশেষে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ এএম, ৩০ জুলাই ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন শতাধিক নারীর সঙ্গে। তাদের একান্ত সময়ে ভিডিও আর আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইলিং করে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। এমন অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জ সদরের পানাম আমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. নাদিম হাসান (২৩) দালালপাড়া এলাকার মৃত কাদির মিয়ার ছেলে।
মুন্সিগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, এক নারীর অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মো. নাদিম হাসান নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ওই যুবক শতাধিক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে পরে আপত্তিকর ছবি ভিডিও ধারণ করতেন। তাদের কাছ থেকেই ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় করে আসছিলেন তিনি। আটকের সময় নাদিমের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা ও পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তার মোবাইলে অসংখ্য আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে।
তিনি আরও জানান, আদালতে বিচারক আব্দুল্লাহ ইউসুফের কাছে ১৬৪ ধারায় জবানবন্দিতে শতাধিক মেয়ের সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন নাদিম। পরে তাকে হাজতে পাঠানো হয়। আসামিকে আদালতে সোপর্দের পর জেলহাজতে পাঠানো হয়েছে।
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস