ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৫:৩৪:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাসসঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩১ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

জনসভায় যোগ দিতে শনিবার (২৫ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোটালীপাড়ার টিটি (তালিমপুর তেলিহাটি) হাই স্কুল মাঠের জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। পরে ওই দিন বিকেলে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি।


এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোটালীপাড়ার মানুষের মধ্যে আনন্দ উৎসব চলছে। দীর্ঘদিন পর শেখ হাসিনাকে কাছ থেকে দেখতে পারার আনন্দে আত্মহারা এখানকার মানুষ।

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজম বলেন, জনসভাস্থল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

কোটালীপাড়া জনসভার প্রধান সমন্বয়ক বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেন, কোটালীপাড়ার জনসভা জনসমুদ্রে পরিণত হবে। এখানকার মানুষ শেখ হাসিনাকে যে ভালোবাসেন তা ২৫ তারিখের জনসভায় প্রমাণ করবে। সূত্র : বাসস