ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১৯:৩৬:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

শপথ নিলেন পাকিস্তানের প্রথম নারী বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২৫ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

শপথ নিলেন পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি আয়েশা মালিক। স্থানীয় সময় সোমবার এই শপথগ্রহণ করেন তিনি। খবর ডনের।

খবরে বলা হয়েছে, আয়েশা মালিকের শপথগ্রহণ পরিচালনা করেন প্রধান বিচারপতি গুলজার আহমেদ। শপথ অনুষ্ঠানের পরে প্রধান বিচারপতি সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য মালিক যথেষ্ট যোগ্যতাসম্পন্ন। তার পদোন্নতির কৃতিত্ব শুধুই তার।

আয়েশা মালিক প্যারিস ও নিউইয়র্কের স্কুলে পড়াশোনা করেন। তিনি লাহোরে পাকিস্তান কলেজ অব ল-এ আইন বিষয়ে পড়াশোনা করেন। পরে হার্ভার্ড ল স্কুল কেমব্রিজ থেকে এলএলবি পাস করেন।