ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২২:৫৯:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

শপথ নিলেন মেয়র আইভীসহ নাসিকের কাউন্সিলররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৭:৩৭ এএম, ৫ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী শপথ নিয়েছেন। একইসঙ্গে তার সঙ্গে শপথ নিয়েছেন সংরক্ষিত নয় নারী কাউন্সিলরসহ ৩৬ কাউন্সিলর। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে তাদের শপথবাক্য পাঠ করানো হয়।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথবাক্য পাঠ করান মেয়র সেলিনা হায়াৎ আইভীকে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন কাউন্সিলরদের শপথবাক্য পড়ান। কাউন্সিলরদের শপথে ছিলেন ৯ নারীসহ ৩৬ জন।
 
গত ২২ ডিসেম্বর প্রথমবারের মতো দলীয় প্রতীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নাসিক নির্বাচনে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খাঁনকে প্রায় ৮০ হাজার ভোট ব্যবধানে হারান। প্রথমবারের নাসিক নির্বাচনেও  সেলিনা হায়াৎ আইভী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানকে হারিয়ে বিজয়ী হন।
 
নাসিকের ২৭ ওয়ার্ডে জন সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়। তাদের মধ্যে ১২ জন বিএনপি সমর্থিত, ১১ জন আওয়ামী লীগ, একজন বাসদ, একজন জাতীয় পার্টি (এরশাদ) ও দুইজন স্বতন্ত্র কাউন্সিলর। এছাড়া সংরক্ষিত আসনে ৯ জন মহিলা কাউন্সিলর নির্বাচিত হন।