শব্দবাণে পরস্পরকে ঘায়েলের চেষ্টা মোদি-মমতার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৫ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই কটাক্ষ উক্তি আর নতুন নতুন নামকরণ মাধ্যমেই যেন পরস্পরকে ঘায়েল করতে চাইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারণার তুঙ্গে থাকা এই দুই নেতাই বুধবার পশ্চিমবঙ্গের ভিন্ন ভিন্ন স্থানে জনসভা করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন দুটি জনসভায় বক্তব্য রাখেন। একটি ছিলো শিলিগুড়ির কাওয়াখালিতে আর অপরটি ছিলো ব্রিগেডে। সভায় মোদির বক্তব্যে উঠে এসেছে কেন্দ্রীয় রাজনীতিতে পশ্চিমবঙ্গ কতোটা গুরুত্বপূর্ণ। শিলিগুড়ির সভামঞ্চে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীকে বাংলার উন্নয়নে স্পিড ব্রেকার আখ্যা দিয়ে তার দশকে তুলোধুনো করেন নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী মোদির হুলফুটানো কথার পাল্টা জবাব দিতে খুব বেশি সময় নেননি মমতা ব্যানার্জী। দিনহাটায় জনসভায় মোদিকে ‘এক্সপেয়ারি বাবু’ নামও দিয়ে দেন। ক্ষিপ্ত মেজাজে বলেন, `লজ্জা হয়, ঘৃণা হয় এরকম একজন প্রধানমন্ত্রী পাওয়ার জন্য। বাংলাকে চেনেন না আপনি। মানুষ আপনাকে জেলে বেঁধে নিয়ে যাবে।`
পাকিস্তানে হামলা হলে মমতা কাঁদেন, মোদির এমন আক্রমণের জবাবে মমতা বলেন, `দেশপ্রেমের সার্টিফিকেট আপনার থেকে নেব না।`
বুধবার দিনহাটার জনসভায় উত্তরবঙ্গের চা বাগান, ছিট মহল, স্বাস্থ্য-শিক্ষা পরিষেবা সব কিছু নিয়েই মোদীকে বিঁধেছেন মমতা। শুধু তাই নয় সরাসরি বিতর্কের আহ্বানও জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











