শরীরে ভিটামিন ডি-র ঘাটতি মেটাতে রইল ৬ টিপস
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ২৯ জানুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
শরীর সবসময় সুস্থ-সবল রাখার জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অপরিসীম। এই ভিটামিন আমাদের শরীরকে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, হাড় ও পেশীর স্বাস্থ্য ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে, বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু ভিটামিন ডি সচরাচর খাবার-দাবার থেকে পাওয়া যায় না। তাই অনেক ক্ষেত্রেই ভিটামিন ডি এর ঘাটতি দেখা দেয় শরীরে। দেখা গিয়েছে, ভিটামিন ডি-এর অভাব ঘটলে মানুষ মানসিকভাবেও শান্তিতে থাকেন না।
তবে প্রতিদিনের জীবনযাত্রায় সামান্য কিছু বদল আনলেই শরীরে এই ভিটামিনের ঘাটতি মেটানো সম্ভব।
তাহলে জেনে নিন, ভিটামিন ডি এর পরিমাণ বাড়াতে কী করবেন...
সূর্যের আলোতে দাঁড়ান কিছুক্ষণ
শরীরে ভিটামিন ডি এর মাত্রা বাড়ানোর সেরা উপায় এটি! সূর্য রশ্মি হল ভিটামিন ডি-র সবচেয়ে বড় উৎস। প্রতিদিন ভোরে অন্ততপক্ষে ১৫-২০ মিনিট রোদ পোহানো উচিত। শরীরের অন্যতম জরুরি এই ভিটামিনটি কেবল হাড় ও পেশির স্বাস্থ্য ভালো রাখে না, এর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী করে তোলে।
ডিমের কুসুম
ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। এতে প্রোটিনও থাকে ভরপুর, যা হাড় এবং পেশির স্বাস্থ্য ভালো রাখার জন্য অপরিহার্য। তাই আপনার রোজকার খাদ্যতালিকায় অবশ্যই ডিম রাখুন।
ডায়েটে রাখুন মাশরুম
মাশরুমেও প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। নিরামিষাশীরা অবশ্যই রোজকার খাদ্যতালিকায় রাখুন মাশরুম। মাশরুম ধোওয়ার পরে এক ঘণ্টার জন্য সূর্যের আলোয় রেখে দিতে পারেন। এতে মাশরুমে ভিটামিন ডি এর পরিমাণ আরও বাড়বে। বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে একবার মাশরুম খেলেই শরীরে ভিটামিন ডি এর মাত্রা বাড়তে পারে।
মাছ খান
মাছকে ভিটামিন ডি-এর সবচেয়ে ভালো উৎস মনে কার হয়। স্যালমন ও টুনা ভিটামিন ডি এর দুর্দান্ত উৎস। রোজকার ডায়েটে এই সব মাছ রাখলে ক্যালশিয়াম ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডেরও ঘাটতি মেটে।
সাপ্লিমেন্টের সাহায্য নিন
গর্ভবতী নারী, বাচ্চা, যাদের মেনোপজ চলছে এবং ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের সাধারণত ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া হয়। শরীরে প্রয়োজনীয়তার উপর নির্ভর করে মাল্টিভিটামিন বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে পারেন। তবে এসব গ্রহণ করার আগে অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নেওয়াটা জরুরি।
ফোর্টিফায়েড খাবার
ভিটামিন ডি পাওয়া যায় এমন সব খাবারের সংখ্যা খুবই কম। তাই, এমন অনেক ফোর্টিফায়েড ফুড রয়েছে যার মধ্যে অতিরিক্ত পুষ্টি উপাদান থাকে। এর মধ্যে রয়েছে গরুর দুধ, সিরিয়াল, টোফু, পনির, দুধ, সোয়া মিল্ক ও কমলালেবুর জুস। তাই, শরীরে ভিটামিন ডি এর মাত্রা বাড়াতে ডায়েটে ফোর্টিফায়েড খাবারও যোগ করুন।
সূত্র: বোল্ডস্কাই
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








