শরৎ সাজ
আপডেট: ০১:৩৩ পিএম, ১৬ আগস্ট ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : হালকা নীল রঙের আকাশ তারই মাঝখানে তুলোর মতো সাদা সাদা মেঘের ওড়াউড়ি। ভোরবেলায় বিছানো শিউলি ফুলের চাদর, নদীর ধারে ঝিরিঝিরি বাতাসে কাশফুলের মাথা দোলানো, প্রকৃতির এমন রূপ দেখে বোঝা যায় শরৎ এসেছে। আর শরতের এ সময় আপনার সাজ-পোশাক কেমন হওয়া উচিত তারই বর্ণনা এখানে।
ভোরের দিকটায় হালকা শীত শীত আবার বেলা বাড়লে রোদের প্রতাপ। তারই মাঝে আবার হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টি। শরতের এ হালকা মেজাজের আবহাওয়ায় আপনাকে সাজতে হবে হালকা সাজে। এখন কেমন পোশাক পরবেন সে বিষয়ে ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার বলেন, এ সময় যারা শাড়ি পরতে চান তারা বেছে নিন হালকা রঙের শাড়িগুলো। ফিকে নীল শাড়িতে জরিপাড় দেয়া, চাঁপাফুল রঙ, ধানি রঙ, সাদা জমিনে বুটি তোলা জামদানি শাড়ি এবং এর সঙ্গে ম্যাচিং বস্নাউজ। বস্নাউজের হাতা থ্রি কোয়ার্টার হলে ভালো মানাবে।
যারা সালোয়ার-কামিজ পরবেন তারাও এরকম হালকা রঙগুলোই বেছে নিতে পারেন। একেক ঋতুতে একেক রঙের পোশাকের প্রাধান্য থাকে। শরৎকালের নীল রঙ তো রয়েছেই, এছাড়া দিনের বেলা সাদা, অফহোয়াইট, স্কাই, বস্নু, পেস্ট কালারসহ অন্য উজ্জ্বল রঙের পোশাক পরলে দারুণ লাগবে। তবে রাতের পার্টিতে যে কোনো রঙের পোশাক পরা যেতে পারে। তবে সালোয়ার-কামিজ যথাসম্ভব সুতি হলে ভালো হবে।
সাজসজ্জার অন্যতম অংশ হলো চুল বাঁধা। আর চুল বাঁধার সময় আপনার চুলের ধরন এবং বয়সের দিকটা অবশ্যই খেয়ালে রাখবেন। আপনার বয়স যদি বাইশের নিচে হয় তাহলে লম্বা বেণি বাঁধুন। এছাড়া ফ্রেঞ্চ রোল, উঁচু চূড়া খোঁপা কিংবা এম খোঁপা বাঁধতে পারেন। আর বাইশের ওপরে যাদের বয়স তারা বাঁধুন এলো খোঁপা, গোল খোঁপা কিংবা বিড়া খোঁপা। মনে রাখবেন, হালকা সাজ ও পোশাকের সঙ্গে ভুলেও জমকালোভাবে চুল বাঁধবেন না। কারণ এতে বেমানান দেখাবে। খোঁপায় মালা না পরে বরং একটা কি দুটো ফুল কিংবা ফুলের কুঁড়ি গুঁজে দেবেন। গোলাপের কলি কিংবা রজনীগন্ধার একটা কি দু’টা ফুল গুঁজে দিলে আরও চমত্কার দেখাবে। হালকা সাজের সঙ্গে কড়া প্রসাধনি আপনাকে করে তুলবে সৌন্দর্যহীন। তাই শুধু স্নো, পাউডার, হালকা লিপস্টিক এবং আইব্রো পেন্সিলের ব্যবহারই যথেষ্ট। আপনি যদি কপালে টিপ পরতে ভালোবাসেন তবে তা অবশ্যই পরবেন। এক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা দরকার। যেমন আপনার কপাল যদি ছোট হয়, তাহলে টিপ না পরলেও চলবে। আর যদি পরেনও তাহলে ছোট টিপ বেছে নেবেন। আর আপনার কপাল যদি বড় হয় তাহলে বড় টিপ অপরিহার্য। টিপটি অবশ্যই শাড়ি বা সালোয়ার-কামিজের রঙের সঙ্গে ম্যাচিং করেই পরবেন। ম্যাচিং টিপ না পাওয়া গেলে লাল অথবা মেরুন অথবা কালচে লাল টিপ পরবেন।
সাজগোজ পরিবর্তন হয় ঋতুভেদে। শরতের হালকা সাজ-প্রসাধনির সঙ্গে গহনা হিসেবে বেছে নিন হালকা কোনো গহনা। সোনা, রুপা, মুক্তা, অক্সিডাইজ, মেটাল, কাচ, মাটি, পুঁতি, কাঠ কিংবা যেকোনো রকমেরই হোক না কেন হাতে প্লেন বালা, গলায় লকেট, কানে দুটো হালকা গহনা কিংবা পাথর বসানো টব কিংবা মুক্তা বসানো দুল পরলেই সুন্দর লাগবে দেখতে। উচ্চতা যাদের বেশি, তারা পরবেন নিচু স্যান্ডেল বা স্লিপার। আর উচ্চতা কম হলে অবশ্যই হিলওয়ালা জুতো পরবেন। জুতোর বেলায়ও লক্ষ রাখবেন তা যেন জমকালো পুঁতি অথবা জরি বসানো না হয়। সাজ-পোশাকে জমকালো ভাব বর্জন করে রুচিসম্মত পোশাক পরলেই আপনি হয়ে উঠবেন আকর্ষণীয়।
কেমন হবে এ সময়ের সাজ? রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভিন জানান, এখন যেহেতু বাইরে রোদ-বৃষ্টির খেলা, তাই সাজের ক্ষেত্রে উপকরণটি অবশ্যই যেন পানিরোধক হয়। এ সময়ে দিনের বেলা আপনার গাঢ় সাজ যেমন মানানসই নয়, তেমনি অন্যদের চোখেও তা দৃষ্টিকটু লাগে। এ সময়ের সাজে সব মিলিয়ে সি্নগ্ধ ভাব থাকা চাই। তাই হালকা মেকআপই ভালো। দিনের বেলায় ফাউন্ডেশন না লাগিয়ে হালকা কোনো ফেস পাউডার লাগিয়ে দেখতে পারেন। এতে ত্বক অনেক বেশি মসৃণ ও সুন্দর দেখাবে।
১৬.০৮.২০১৫
কেমন হবে এ সময়ের সাজ? রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভিন জানান, এখন যেহেতু বাইরে রোদ-বৃষ্টির খেলা, তাই সাজের ক্ষেত্রে উপকরণটি অবশ্যই যেন পানিরোধক হয়। এ সময়ে দিনের বেলা আপনার গাঢ় সাজ যেমন মানানসই নয়, তেমনি অন্যদের চোখেও তা দৃষ্টিকটু লাগে। এ সময়ের সাজে সব মিলিয়ে সি্নগ্ধ ভাব থাকা চাই। তাই হালকা মেকআপই ভালো। দিনের বেলায় ফাউন্ডেশন না লাগিয়ে হালকা কোনো ফেস পাউডার লাগিয়ে দেখতে পারেন। এতে ত্বক অনেক বেশি মসৃণ ও সুন্দর দেখাবে।
১৬.০৮.২০১৫
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











