শহীদ প্রেসিডেন্ট জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ৩০ মে ২০২৬ শনিবার
শহীদ প্রেসিডেন্ট জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩০ মে) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ করেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দলের প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করা হয়। বিএনপি নেতারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী দর্শন ধারণ করে দল ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে।
এদিকে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ সারাদেশে ব্যাপক মানবিক কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। কর্মসূচির অংশ হিসেবে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী, বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
দলীয় সূত্র জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি সংসদীয় আসনে পৃথকভাবে বিতরণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্র থেকে পর্যায়ক্রমে হাজারো নিম্নআয়ের মানুষের মাঝে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এসব মানবিক কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছেন। বেলা সাড়ে ১১টার পর তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় আয়োজিত খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত থাকেন।
বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত একটি বৃহৎ গণখাদ্য বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। সেখানে দলের পাঁচটি অঙ্গসংগঠন ও একটি সহযোগী সংগঠন যৌথভাবে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবে।
বিএনপি নেতারা জানিয়েছেন, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নেওয়া এই কর্মসূচি শুধু স্মরণ নয়, বরং জনগণের পাশে দাঁড়ানোর একটি সামাজিক অঙ্গীকার হিসেবেও পালন করা হচ্ছে। সারাদেশে একই ধরনের দোয়া, আলোচনা সভা ও মানবিক কার্যক্রম চলমান রয়েছে।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য











