শহীদ মিনারে সাজেদা চৌধুরীকে ফুলেল শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে জাতীয় শহীদ মিনারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে।
সাজেদা চৌধুরী দীর্ঘদিন অসুস্থ থেকে রোববার রাত ১১টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
সোমবার বিকাল ৩টার দিকে শ্রদ্ধা নিবেদনের জন্য বর্ষীয়ান এই রাজনীতিকের মরদেহ শহীদ মিনারে আনা হয়। এসময় মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠকের মরদেহ জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেয়া হয়।
মরদেহে প্রথমেই রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে সাজেদা চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে আরও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন দলের পক্ষ থেকে সাবেক এই মন্ত্রীকে শ্রদ্ধা জানানো হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেয়া হবে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
এর আগে সকালে সিএমএইচ থেকে মরদেহ তার নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা ১১টায় উপজেলার মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে প্রথম জানাজা সম্পন্ন হয়।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম











