শান্তি কি আর আসবে কখনো?
অদিতি ফাল্গুনী | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:০৬ পিএম, ১০ জুন ২০১৮ রবিবার
ঢাকায় ফিরলাম মাত্রই। এত লং রুটের বাস জার্নিতে আমার সবসময় বমি হয়। গেলাম বমি করতে করতে- আর আসলামও তাই। এখন বেশ অসুস্থ বোধ করছি। একটা বিষয় কি- চোখে দেখার কোন বিকল্প নেই। ঢাকায় বসে হাজার পত্রিকা পড়ে, টিভি দেখে লাভ হবে না যদি স্বচক্ষে প্রত্যক্ষ না করেন। এদিকে বন্যার পরই তিন লাখের উপর শরণার্থী নিয়ে আমাদের চালের বাজার চড়া হয়ে উঠেছে। টেকনাফে বসেই জানলাম নিসর্গবিদ দ্বিজেন শর্মার প্রয়াণের সংবাদ। তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা।
অসংখ্য সাধারণ নর-নারী যারা একটি দেশ থেকে পালিয়ে এখানে এসে আশ্রয় নিয়েছে রাস্তায়- তাদের ন্যূণতম ঠাঁই দেবার মানবিক প্রয়োজনেই আবার উজাড় করতে হচ্ছে পাহাড় ও বন, কুতুপালং ক্যাম্পের পাশে গিয়ে প্রথমবারের মত এদেশে দেখতে পেলাম আফগান নীল বোরখা- অথচ উপর থেকে যা মনে হয় যে রোহিঙ্গা মানেই দাড়ি-টুপি-বোরখায় আচ্ছাদিত এক গভীর ধর্মভীরু জনগোষ্ঠি, তার ভেতরে কত না মোচড়! দিনে হোটেলের নিচে রাস্তায় যে মেয়েগুলো কালো বোরখায় রোদে পুড়ছে তারাই সন্ধ্যার পর বোরখা খুলে থামি আর ব্লাউজের আরাকানী পোশাকে স্বচ্ছন্দ! এদেশে এলে বোরখাটা পরা বেড়ে যায় তাদের যেন এদেশের মানুষ তাদের যথেষ্ট পরিমাণ ‘মুসলিম’ ভাবে- জানালেন এক রোহিঙ্গা পুরুষ দোভাষী মারফত। যে মিয়ানমারে এত অত্যাচারিত তারা, সেই মিয়ানমারকেই আজো ভালবাসার স্বদেশ মনে করেন বিশেষত: প্রবীণ প্রজন্ম। উখিয়ার পথে চেহারা দেখেই শিক্ষিত মনে হয়েছে এমন কয়েকজন সদ্য তরুণকে নাম জিজ্ঞাসা করলে সরল হাসিতে আমার ডায়েরিতে লিখে দিলেন বার্মিজ হরফে তাদের নাম। ওরা বর্মী ভাষায় পড়া-শোনা করেছে। বাংলা বর্ণমালা তারা জানে না। মাসের নামও জানে বর্মী ভাষায়। অ-নিবন্ধিত লেদা ক্যাম্পে অনেক অনুরোধের পর বলিরেখাকুঞ্চিত এক মাতামহী শুনিয়েছিলেন ‘বৈরাত’ বা ‘বিয়ের গীত।’ মুসলিম রোহিঙ্গাদের মুখে ছোটবেলা থেকে শোনা মুসলিম নামগুলো যেমন বর্মী উচ্চারণের প্রভাবের জন্যই একটু অচেনা লাগে, হিন্দু রোহিঙ্গাপাড়াতেও ‘পূজা’ নামে মেয়েটি তার নামের উচ্চারণ করে ফেলল ‘ফুইজা।’ বেশ বর্মী শুনতে, তাই না? ‘ফুপু’ শব্দটি যেমন এখন রোহিঙ্গারা বলে ‘ফু।’ হিন্দু রোহিঙ্গাপাড়া ও মুসলিম রোহিঙ্গাপাড়া থেকে কিছু পাল্টাপাল্টি বয়ানও পাওয়া গেল যা কাল-পরশু নাগাদ লিখব। অং সান সূচির উপর আস্থা রাখেন আজো কোন কোন রোহিঙ্গা প্রবীণ। এক বৃদ্ধ কৃষক বললেন, ‘এদেশে সবাই টাকা ছুঁড়ে দিচ্ছে। আমার দেশে আমার ১২ কানী (৩৬ বিঘা) জমি। আমি কি টাকা টোকাব? ও দেশে আমার বাবা-দাদার কবর । শান্তি হলেই চলে যাব।’
...শান্তি কি আর আসবে কখনো? কে জানে? আপাতত: এর বেশি লিখতে পারছি না। ভয়ানক ক্লান্ত।
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো


