ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৩:০৩:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন

শামিমার যুক্তরাজ্যে ফেরার মামলা যাচ্ছে সুপ্রিম কোর্টে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৯ এএম, ২ আগস্ট ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে ব্রিটেন থেকে সিরিয়ায় পাড়ি জমানো বাংলাদেশি বংশোদ্ভূত শামিমা বেগমের যুক্তরাজ্যে ফেরার মামলা এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে। নাগরিকত্ব পেতে আইনি লড়াইয়ের জন্য শামিমাকে যুক্তরাজ্যে ফেরার অনুমতি দেওয়া উচিত বলে এর আগে আপিল আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে ব্রিটিশ সরকার আপিল করার পর মামলাটি সুপ্রিম কোর্টে যাচ্ছে।

আইএস বধূ শামিমার যুক্তরাজ্যে ফেরার মামলাটি সুপ্রিম কোর্টই নিষ্পত্তি করতে পারে বলে এটি সর্বোচ্চ আদালতে নেয়ার অনুমতি পেয়েছে ব্রিটিশ সরকার। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় সন্তোষ প্রকাশ করলেও কবে থেকে শুনানি শুরু হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। খবর বিবিসির।

এর আগে গত ১৬ জুলাই শামিমার যুক্তরাজ্যে ফেরার পক্ষে রায় দিয়েছিল লন্ডনের আপিল আদালত। সেই রায়ে বলা হয়েছিল, শামিমাকে সুষ্ঠু শুনানি থেকে বঞ্চিত করা হয়েছে, কারণ যুক্তরাজ্যে ফিরতে না দিলে সিরিয়ার শরণার্থী শিবিরে থাকা অবস্থায় তার পক্ষে এই আইনি লড়াই চালানো সম্ভব নয়।

তবে আপিল আদালতে রায়ে হতাশা প্রকাশ করেছিল ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রণালয়। তারা তাৎক্ষণিকভাবে জানিয়েছিল যে এই রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চাওয়া হবে। শেষ পর্যন্ত সেটিই করতে যাচ্ছে তারা।

উল্লেখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে মাত্র ১৫ বছর বয়সে আরও দুই ব্রিটিশ কিশোরীর সঙ্গে যুক্তরাজ্য ছেড়েছিলেন শামিমা। সেখানে আইএস সদস্যকে বিয়েই করেছিলেন তিনি। এরপর আইএস উৎখাত অভিযানের সময় তার ঠাঁই হয় শরণার্থী শিবিরে। সেখানে একটি সন্তানের জন্ম দেন তিনি। দেশে ফিরতে চাইলে নিরাপত্তার কারণ দেখিয়ে তার ব্রিটেনের নাগরিকত্ব বাতিল করা হয়।

-জেডসি