শাহজালাল বিমানবন্দরে অস্ত্রসহ চিকিৎসক দম্পতি আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ঘোষণা না দিয়ে অস্ত্র-গুলি নিয়ে অভ্যন্তরীন ফ্লাইটে উঠতে গেলে চিকিৎসক দম্পতিকে বিমানবন্দরেই আটকে দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে তাদের ঢাকা থেকে যশোর যাওয়ার কথা ছিল।
বিমানবন্দর সূত্র জানায়, ওই ডাক্তার দম্পতির হজরত শাহজালাল বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে যশোর যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে তল্লাশিকালে একজনের কাছে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি পাওয়া যায়। এসময় তারা অস্ত্রটি বৈধ বলে দাবি করলেও প্লেনে উঠার আগে নিয়ম অনুযায়ী ঘোষণা দেওয়া হয়নি। পরে ওই দম্পতিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জানান, ওই চিকিৎসক দম্পতি অস্ত্রটির লাইসেন্স আছে বলে দাবি করেছেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। অস্ত্রসহ প্লেনে উঠতে হলে নিয়ম অনুযায়ী ঘোষণা না দেওয়ার কারণ জানতে চাইলে তারা বলেছেন, খেয়াল ছিল না।
তবে প্রাথমিকভাবে ওই চিকিৎসক দম্পতির বিস্তারিত জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
-জেডসি
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার









