ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২১:৪২:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

শাহজালালে বিমান থেকে ১২ কেজি স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৫ এএম, ২৫ অক্টোবর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের ভেতর থেকে ১২ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল এই চোরাচালান জব্দ করে।

আজ রোববার (২৫ অক্টেবার) রাত সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই স্বর্ণের বার জব্দ করা হয়েছে; যার বাজার মূল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা।


এ বিষয়ে শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, আজই সংবাদ সম্মেলন করে এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাই ফেরত একটি ফ্লাইটের কার্গো হোল থেকে ১২ কেজি সোনার বার ও অলঙ্কার জব্দ করা হয়েছে। বিমানের নম্বর- ফ্লাইট বিজি-৪১৪৮। সোনার বারগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। এখন পর্যন্ত পাচারকারী কাউকে শনাক্ত করা যায়নি কিংবা কেউ আটক হয়নি।