ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৭:৪৩:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

শাহজালালে যাত্রীর প্যান্টে চার কোটি টাকার সোনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিমানযাত্রীর প্যান্ট থেকে চার কোটি টাকা মূল্যের ১০ কেজি সোনা জব্দ করেছে কাস্টমস হাউজ। আটক করা হয়েছে আব্দুস সালাম নামে ওই যাত্রীকে।

সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে সিঙ্গারপুর থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব সোনাসহ তাকে আটক করে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম। আটক আব্দুস সালামের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুরে।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, খবর পেয়ে রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা এসকিউ-৪৪৬ ফ্লাইটের যাত্রী আব্দুস সালামের কাছ জানতে চাইলে তিনি সোনার ব্যাপারটি প্রথমে অস্বীকার করেন। পরে তার শরীরে চেক করা হলে সোনার আলামত মেলে। পরে অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে কাস্টমস হলে এনে তার পরিহিত জিন্স প্যান্টের ভেতর থেকে একে একে ১০৩টি সোনার বার বের করে আনা হয়। এগুলোর ওজন ১০ কেজি ৩০০ গ্রাম। জব্দ সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় চার কোটি টাকা। আটক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

-জেডসি