ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২০:৩৪:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

শাহজালালে ৫ কোটি টাকার সোনাসহ এক নারী আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩১ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০ কেজি সোনাসহ ইউএস বাংলা এয়ারলাইন্সের রোকেয়া শেখ মৌসুমী নামে এক কেবিন ক্রুকে আটক করেছে এয়ারপোর্ট আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক সোনার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।  

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সোয়া ১২টার দিকে তাকে আটক করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আলমগীর হোসেন।

তিনি জানান, রোকেয়া শেখ মৌসুমী মস্কো টু ঢাকা ফ্লাইটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ক্রু হিসেবে ছিলেন। তাকে ডমিস্টিকের বহিরাঙ্গন থেকে আটক করা হয়। আটক সোনার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

তিনি আরো জানান, সকাল ১১টার দিকে মাস্কাট থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকায় আসে। সেই ফ্লাইটের ক্রুরা গ্রিন চ্যানেল পার হয়ে বেরিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা মৌসুমীকে চ্যালেঞ্জ করেন। পরে তাকে কাস্টম জোনে এনে তল্লাশি করা হলে ১০ কেজি সোনা পাওয়া যায়।

-জেডসি