শাহবাগে শিক্ষার্থীদের ফের অবস্থান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ১৫ জানুয়ারি ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
সরস্বতী পূজার দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন বন্ধ করার দাবিতে আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের পদযাত্রা এখন রাজধানীর শাহবাগে অবস্থান করছে।
আগের দিনের ঘোষণা অনুযায়ী, বুধবার দুপুর ১২টা থেকে ঢাবি শিক্ষার্থীরা তাদের কর্মসূচি শুরু করেন। পরে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা শুরু করে শাহবাগে অবস্থান নেন তারা।
এই পদযাত্রার কারণে শাহবাগ মোড়ের চতুর্দিকের সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। ফলে সব দিকের সড়কেই গাড়ি আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস বলেন, নির্বাচন কমিশনকে আমরা দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম। এর মধ্যে দাবি না মানলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। তারই অংশ হিসেবে আমরা এখন শাহবাগে অবস্থান নিয়েছি। আমরা আমাদের কর্মসূচি শুরু করব।
এর আগে মঙ্গলবার শাহবাগ চত্বর থেকে ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটগ্রহণের তারিখ পেছাতে নির্বাচন কমিশনকে (ইসি) ১৮ ঘণ্টার আলটিমেটাম দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টায় সেই সময় শেষ হয়। এর মধ্যে ভোটের তারিখ পরিবর্তন করা না হলে তারা ইসি অভিমুখে যাত্রা করবেন বলে আগেই বলে রাখেন। তারা পূজার দিনে ভোটের তারিখ নির্ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ অন্য নির্বাচন কমিশনারদেরও পদত্যাগ দাবি করেন।
প্রসঙ্গত, ৩০ জানুয়ারি দুই সিটির ভোটের দিন ঠিক করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এই দিনে হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। তাই ভোটের দিন বদলানোর দাবি জানান সনাতন ধর্মাবলম্বীরা।
-জেডসি
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত











