শায়নার গ্ল্যামারে আজও মুগ্ধ ভক্তরা
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫১ এএম, ৯ জানুয়ারি ২০২৬ শুক্রবার
ছবি: সংগৃহীত
২০১১ সালে ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের একটি গান দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া মডেল শায়না আমিনের কথা মনে আছে নিশ্চয়ই! খুব স্বল্প সময়ের ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটি কাজ করেছিলেন; এরপর হঠাৎ করেই শোবিজাঙ্গন থেকে হারিয়ে যান; দীর্ঘদিন পর্দায় না থাকলেও ভক্তদের হৃদয় থেকে হারিয়ে যাননি শায়না।
এখনও সামাজিক মাধ্যমে শায়না নতুন কিছু মুহূর্ত শেয়ার করলেই তা আলোচনায় চলে আসে। সম্প্রতি সুইজারল্যান্ডের বরফঢাকা পাহাড়ে তার নান্দনিক ‘শীত বিলাস’ নতুন করে নজর কাড়ল ভক্তদের; সঙ্গে প্রকাশ পেল তার এক গ্ল্যামারাস উপস্থিতি।
বৃহস্পতিবার ফেসবুকে উইন্টার স্পেশাল কিছু ছবি প্রকাশ করেন শায়না। তাতে দেখা যায়, নীল আকাশের নিচে শুভ্র বরফে ঢাকা পাহাড়ের পাদদেশে উজ্জ্বল হলুদ রঙের উলের পোশাক পরে দাঁড়িয়ে আছেন তিনি। খোলা চুলে তার মিষ্টি হাসি আর প্রাণবন্ত ভঙ্গি যেন চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যকেও তখন হার মানায়।
ক্যাপশনেও তুলে ধরলেন তা! লিখেছেন, ‘শীতে পাহাড়ের সৌন্দর্যে হারিয়ে গেছি।’ আর তার এই স্নিগ্ধ রূপ দেখে মুগ্ধ হয়েছে তার হাজারো ভক্তরা, তা বলার বাকি রাখে না।
মিডিয়া থেকে এক দশকের বেশি সময় ধরে দূরে থাকলেও শায়নার গ্ল্যামারে এতটুকুও ভাটা পড়েনি। এক ভক্ত লিখেছেন, ‘তোমায় দেখলে আজও ওই গানটিই মাথায় আসে- এক জীবনে এত প্রেম পাবো কোথায়’। আরেকজনের মতে, তিনি যেন বিশ্বের সেরা সুন্দরী।
দেশের সমসাময়িক অনেক তারকা যখন বিভিন্ন কারণে সমালোচিত হন, সেখানে শায়না আমিন এক ব্যতিক্রমী নাম। ভক্তদের প্রতি তার ভালোবাসা এবং বিতর্কমুক্ত জীবন তাকে ‘জিরো হেটার্স’ তারকার তকমা এনে দিয়েছে। মন্তব্যঘরে দেখা যায়, তাকে বিনোদন জগতে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন ভক্তরা।
দীর্ঘদিন ধরে স্বামী ও সন্তান নিয়ে প্রবাসে সুখের দিন কাটাচ্ছেন শায়না আমিন। বছর খানেক আগে দেশে ফিরলেও অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছিলেন। বর্তমানে প্রবাসেই নিজের মতো করে নান্দনিক মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন শায়না।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










