শিকল ভেঙে আলো ছুঁতে চান তৃতীয় লিঙ্গের মিষ্টি চৌধুরী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
মিষ্টি চৌধুরী। তৃতীয় লিঙ্গের পরিচয়ে বেড়ে ওঠা মিষ্টির পথচলাও আর বাকি আট-দশজনের মতোই ছিল। হিজড়া বলে তিরস্কার শুনতে হতো তাকে ।
কিন্তু মিষ্টি আজ একজন সফল রাজনৈতিক নেতা। অন্য দশজন মানুষের মতো সম্মান নিয়ে বেঁচে আছেন তিনি। জানা গেছে, দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে একদিন হাজির হন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার কাছে। মিষ্টির রাজনীতির হাতেখড়ি এখানেই।
ধীরে ধীরে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং সাভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের সংস্পর্শে আসেন তিনি ।
এই তিনজনের সাহচার্যে রাজনৈতিক মাঠে পদচারণা শুরু করেন মিষ্টি চৌধুরী। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাভার শাখার সহ-দপ্তর সম্পাদক পদ লাভ করেন মিষ্টি ।
রাজনীতিতে তৃতীয় লিঙ্গের মানুষ মিষ্টি চৌধুরী । বিষয়টি নিজের এবং নিজ কমিউনিটির জন্য অত্যন্ত গর্বের হিসেবেই দেখছেন তিনি ।
মিষ্টি জানান, তার এই উত্তরণের পথ এত সহজ ছিল না । ছোটবেলা থেকেই রাজনীতি করার প্রবল ইচ্ছে পুষে রেখেছেন মনের ভেতর। হৃদয়ে বঙ্গবন্ধুর আদর্শ আর মস্তিষ্কে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব তাকে পুলকিত করতো। কিন্তু পদে পদে উপহাস, বঞ্চনা, নির্যাতনই যেন নিয়তি ছিল মিষ্টির।
অনেক চড়াই-উৎরাই পেরিয়ে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠেন মিষ্টি। লিঙ্গের বৈষম্য দূর করে তিনি এখন অন্য সাধারণ দশজনের একজন। সম্মানের সাথে রাজপথে এবং নিজ কর্মে তিনি বলিয়ান হয়ে উঠেন।
তবে স্বীকৃতি পেলেও সাধারণ জনগণের চোখে এখনো তারা সমাজে ভিন্ন এক রুপ। তবুও জীবন যুদ্ধে বেঁচে থাকার সংগ্রাম চলছে । শিকল ভেঙে আলো ছুঁতে চান মিষ্টি চৌধুরী । শত বাঁধা পেরিয়ে তিনি পাড়ি দিতে চান নীল আকাশের স্বপ্নে ।
মিষ্টি চৌধুরীর ছেলেবেলা কেটেছে ধামরাই ও টাঙ্গাইলে। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেন । মিষ্টি চৌধুরী বলেন তার বেড়ে উঠার গল্প। বয়সের সাথে সাথে নিজের শারীরিক পরিবর্তন তিনি বুঝতে পারেন। পারিবারিক লাঞ্ছনা ও সমাজকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বেঁচে থাকার তাগিদে যুক্ত হোন তার কমিউনিটির (হিজড়া) মানুষদের সাথে।
তিনি ছেলেবেলায় যে স্বপ্ন দেখে বড় হয়েছেন। তা ধীরে ধীরে বাস্তবে রূপ ধারণ করে একদিন। বাংলাদেশ আওয়ামী লীগের সাভার উপজেলা শাখার উপ-দপ্তর সম্পাদক পদ লাভ করেন মিষ্টি। রাজনীতিতে নিজেকে আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দেখতে চেয়েছেন বলে জানান। ধর্মীয়ভাবে তিনি ইসলাম ধর্মে বিশ্বাসী।
ব্যক্তি জীবনে তিনি ঋতুপর্ণ ঘোষকে আইডল হিসেবে মনে করেন। যিনি ওপার বাংলার জনপ্রিয় পরিচালক।
তার সারাদিনের দুঃখ-কষ্ট ভুলে থাকেন তার গর্ভধারিণী মায়ের মুখ দেখে। মিষ্টি বলেন, দিন শেষে বাসায় ফিরে যখন মায়ের মুখের হাসি দেখি তখন এক ঝলকে সব কষ্ট চলে যায়। ব্যক্তি জীবনে শারীরিক প্রতিবন্ধী ও সাধারণ জনগণকে নিয়ে অদূর ভবিষ্যতে কাজের পরিকল্পনা করছেন।
তিনি রাজনীতির পাশাপাশি হিজড়া কমিউনিটিদের নিয়ে জীবন গঠন উন্নয়ন সংস্থা নামের সামাজিক প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করছেন।
মিষ্টি চৌধূরি বলেন, সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। আমরাও মানুষ, আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে এই সমাজে। আমি প্রমাণ করে দিয়েছি তৃতীয় লিঙ্গের মানুষরাও অন্য দশ জনের মত মান সম্মান নিয়ে বাঁচার যোগ্যতা রাখেন।
তাই আসুন মিষ্টিদের অসম্মান কিংবা অবজ্ঞা নয় একটু সুযোগ দিন, মিষ্টিরাও কাজ করবে এ দেশের জন্য।
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত বিশাল ডলফিন
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- অমর একুশে বইমেলার শেষ দিন আজ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল, বিপাবে যাত্রীরা
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ
- টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ৩ জনের মৃত্যু
- বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু
- ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ
- আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল, বিপাবে যাত্রীরা
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর
- কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত বিশাল ডলফিন
- অমর একুশে বইমেলার শেষ দিন আজ



