শিক্ষাক্ষেত্রে অসংগতি দূর করা হবে : দীপু মনি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪০ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
মানসম্মত শিক্ষার জন্য দুর্বলতা ও অসংগতি দূর করার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘শিক্ষার মান ঠিক মতো করতে হবে। যেখানে যত দুর্বলতা ও অসংগতি রয়েছে, সেগুলো সবাই মিলে দূর করতে হবে।’
আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের যৌথ উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, গবেষণা এবং ভাষা ও গণিতে মনোযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘যতটুকু করি, সেটি যেন মানসম্মতভাবে করি। আমাদের অনেক অর্জন আছে, আরও করতে হবে।’
এ সময় শিক্ষক ও শিক্ষা পরিবারের কর্মকর্তা-কর্মচারিদের সংবেদনশীলতা, সচেতনতা নিয়ে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
অভিভাবকদের উদ্দেশে দীপু মনি বলেন, ‘সন্তানরা শুধু ভালো ছাত্রছাত্রী হবে, পরীক্ষার ফলাফল ভালো হবে, শুধু তা নয়, তারা যেন ভালো মানুষ হয়, সুনাগরিক হয়।’
আলোচনা সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ গত ১০ বছরে শিক্ষা খাতে বিভিন্ন অগ্রগতির চিত্র তুলে ধরেন। একই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষাভাবনার তথ্যও তুলে ধরেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন আলোচনা সভায় সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন, ইউনেসকোর ঢাকার প্রধান বিয়াট্রিস কালদুন, বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মনজুর হোসেন।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা



