ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ২৩:৫১:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়সীমা বাড়ল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ২৭ মে ২০২০ বুধবার

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়সীমা বাড়ল

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়সীমা বাড়ল

করোনাভাইরাস সংকটের কারণে প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়সীমা বেড়েছে। আজ বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান।

সাধারণ ছুটি আর বাড়বে না জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘ছুটি সীমিত হচ্ছে। আমরা প্রজ্ঞাপনটি কিছুক্ষণ আগে পেলাম। তাতে প্রধানমন্ত্রীর স্বাক্ষর করা। আগামীকাল প্রজ্ঞাপনটি জারি করা হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত আকারে চালু রাখা, পাশাপাশি নাগরিক জীবনের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে সরকারি সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে। তবে অনলাইন এবং ডিসটেন্স লার্নিং কোর্স চালু থাকবে।’

‘সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে চলবে। সেক্ষেত্রে বয়স্ক লোকজন অফিসে যাবে না, অসুস্থ লোকজন অফিসে যাবে না, সন্তানসম্ভবা নারী অফিসে যাবে না’ বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

এর আগে পবিত্র রমজান মাস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদের জন্য আগামী ৩০ মে পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে গত ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।