শিক্ষাব্যবস্থার সিলেবাস মডিফায়েড দরকার: ভিপি নুর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থার সিলেবাস মডিফায়েড করা দরকার। এটি বর্তমান সময়ে খুবই প্রয়োজনীয়। কারণ, দেশে কাগজ-কলমে শিক্ষার হার বাড়লেও প্রকৃত শিক্ষার মান উন্নত হচ্ছে না।
মঙ্গলবার রাত ৯টায় বেসরকারি একটি স্যাটেলাইট চ্যানেলে `বাংলাদেশের ৪৮ তারুণ্যের চোখে` শীর্ষক আলোচনাসভায় বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কাগজ-কলমে আমরা বলি শিক্ষিতের হার বাড়ছে। আমি বলব- শিক্ষার হার বাড়ছে কিন্তু মানটা খুব উন্নত হচ্ছে না। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশের একটি নিউক্লিয়াস। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে ৭৮ শতাংশ কলা ও বাণিজ্যিক অনুষদের শিক্ষার্থী, আর ২২ শতাংশ হচ্ছে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী। অথচ বর্তমান বিশ্ব বিজ্ঞানের ওপর নির্ভরশীল। সেখানে ঢাবির মতো একটি জায়গায় বিজ্ঞানের এ অবস্থা। আজকে চীনের কথা ধরুণ, তারা ১৫০০ টাকার মোবাইল বানাতে পারে, আবার সবচেয়ে উন্নত মানের প্রযুক্তিও বানাতে পারে। কিন্তু আমরা সেই প্রথাগত পদ্ধতিতেই পড়ে আছি।
প্রশ্নফাঁস সম্বন্ধে তিনি বলেন, বর্তমানে প্রশ্নফাঁস সবচেয়ে আলোচিত ঘটনা। এটি এখন মহামারী আকার ধারণ করেছে। আর এটি আমাদের দুর্বল শিক্ষাব্যবস্থার অন্যতম একটি প্রমাণ। আরও কিছু প্রমাণ রয়েছে- আমরা দেখি বর্তমানে কারিগরি শিক্ষা বাংলাদেশে এখন পর্যন্ত সেভাবে উন্নত হয়নি। আমরা এখনও কলা অনুষদনির্ভর বা বাণিজ্যিক অনুষদনির্ভর। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে যে সাবজেক্টগুলো সেসব আমাদের শিক্ষাব্যবস্থায় খুব এটা অন্তর্ভুক্ত করা হচ্ছে না।
ঢাবির উদাহরণ টেনে ভিপি বলেন, ২০১৭ সালে ঢাবির মতো একটি প্রতিষ্ঠানের সাবজেক্ট খুলতে হয় প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগ নামে; আর বন্ধ করে দেয়া হয় অ্যাপলাইড ফিজিকসের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সাধারণ একটি বিষয় ভাবলেই দেখা যায় যে, শিক্ষার কি দুরবস্থা রয়েছে। যেটি আমরা অস্বীকার করতে পারব না। অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে, শিক্ষার হার বাড়ছে, সার্টিফিকেট হয়তো পাচ্ছি, কিন্তু আমরা প্রকৃত মান যেটি সেটি পাচ্ছি না।
তিনি বলেন, সৃজনশীল শিক্ষাব্যবস্থা নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। বলা হচ্ছে- বাচ্চাদের ওপর বইয়ের বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে। এটিই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শিক্ষাব্যবস্থা একটি এলোমেলো অবস্থায় রয়েছে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাবির অর্থনীতি বিষয়ের অধ্যাপক সায়মা হক বিদিশা, আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







