ঢাকা, শুক্রবার ০৬, নভেম্বর ২০২৬ ৩:১৯:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের বড় লাফ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা

শিক্ষামন্ত্রী হচ্ছেন দিপু মনি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪০ পিএম, ৬ জানুয়ারি ২০১৯ রবিবার

শিক্ষামন্ত্রী হতে যাচ্ছেন একাদশ জাতীয় সংসদে চাঁদপুর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ডা.দিপু মনি। আজ রোববার বিকেলে এ বিষয়ে তিনি ফোন পেয়েছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে।

এর আগে নবম জাতীয় সংসদে ডা. দিপু মনি বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

একাদশ সংসদের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন ৪৬ জন সাংসদ। এর মধ্যে মন্ত্রী হিসেবে ২৪ জন, প্রতিমন্ত্রী হিসেবে ১৯ জন এবং ৩ উপমন্ত্রী জন। তবে এদের মধ্যে নেই বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নাম। তিনি এবারের মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন বলে জানা গেছে।