শিক্ষার বাইরে ডিভাইসের প্রতি আসক্ত হওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ২২ মে ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিকদের প্রযুক্তির নির্ভর ডিভাইস ব্যবহার করে জ্ঞান অর্জন করতে হবে। তবে শিক্ষার বাইরে ডিভাইসের প্রতি আসক্ত হওয়া যাবে না। শিক্ষার্থীদের পড়ার বই ছাড়াও অন্যান্য বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
রোববার (২১ মে) সন্ধ্যায় নেত্রকোণা সরকারি কলেজ মাঠে ছাত্র-শিক্ষক ও অভিভাবক সমাবেশে এসব কথা বলেন তিনি।
ডা. দীপু মনি বলেন, শেখ হাসিনা যে স্মার্ট দেশের কথা বলেন, সেই স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট নাগরিকদের সুস্থ-সবল ও সুন্দর মনের অধিকারী হতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি সৃজনশীল, মানবিক ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
তিনি আরও বলেন, তোমাদের মধ্যে অনেকে নতুন ভোটার হয়েছো। ভোটের অনেক দাম আছে। তোমরাই (শিক্ষার্থীরা) ঠিক করবে ভবিষ্যৎ সরকার কেমন হবে। এমন একটা দেশ হবে যেখানে বিজ্ঞান অগ্রগামী, তরুণরা কাজ করার সুযোগ পাবে, গণতন্ত্র, নারীর অধিকার, সৃজনশীলতার পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলার দাম এবং মানবিক মর্যাদাবোধ থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নুরুল বাসেতের সভাপতিত্বে এ সময় আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা খান শেফালি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মশিউর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন প্রমুখ।
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

