শিক্ষার মানোন্নয়নে যা দরকার, সবই করব: শিক্ষামন্ত্রী দীপু মনি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৫ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
শিক্ষার মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার পুরোপুরি বাস্তবায়নের চেষ্টা করব জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মহাজোটের যে নির্বাচনী ইশতেহার, সেখানে শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের গত দশ বছরে যে সাফল্য সেখানে শিক্ষাক্ষেত্রেও সাফল্য আছে। শিক্ষার মান উন্নয়নে যা যা করা দরকার, সবই আমরা করব।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এ কথা বলেন তিনি।
দীপু মনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন সেজন্য কৃতজ্ঞ। এ দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা করব।
শিক্ষামন্ত্রী বলেন, সাধারণ মানুষ যেভাবে আমাদের মন উজাড় করে ভোট দিয়েছেন, এই যে মানুষের প্রত্যাশা, সেটা আমরা পূরণ করতে চাই।
মহিবুল হাসান চৌধুরী নওফেল এর সঙ্গে দলেও আমরা একসঙ্গে কাজ করেছি উল্লেখ করে তিনি বলেন, এখানেও দায়িত্ব পালন করতে পারব। সেজন্য আমরা সবাইকে একসঙ্গে নিয়ে একটি টিম হিসেবে শিক্ষার মান উন্নয়নে কাজ করব।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে দীপু মনি বলেন, গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা আমরা ইতিবাচক হিসেবে নেব। এক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহায়তা খুবই প্রয়োজন হবে। আশা করি আপনারা সহায়তা করবেন।
এর আগে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সঙ্গে নিয়ে নিজ দপ্তরে আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বিগত নির্বাচনের সময় প্রধানমন্ত্রী একটি কথা বলেছিলেন, আমরা ক্ষমতা নয়, মানুষের দায়িত্ব নিতে চাই। আজকে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আমরা প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি রক্ষা করতে চাই। আমরা ক্ষমতা নয়, মানুষের সেবার দায়িত্ব নিয়েছি। এ দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব। এখন থেকে আমরা দায়িত্বশীল আচরণ করতে চাই। এক্ষেত্রে দেশবাসীসহ গণমাধ্যমের সহায়তা কাম্য।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা



