শিক্ষার্থীকে তার ইতিহাস জানতে হবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ২৪ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তনে সভাপতির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তনে সভাপতির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের শিক্ষার্থীকে তার ইতিহাস জানতে হবে এবং সেই ইতিহাস বাঙালির ইতিহাস, বাংলার ইতিহাস, আমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। শিক্ষা, জ্ঞান, অভিজ্ঞতা এগুলো কোনো গণ্ডিতে আবদ্ধ থাকে না।
আমরা এখন বলি জীবনভর শিক্ষা। আর সেই শিক্ষা অর্জন করে আপনারা জীবনে সাফল্য অর্জন করবেন এটাই প্রত্যাশা।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের শিক্ষার্থীকে তার ইতিহাস জানতে হবে এবং সেই ইতিহাস বাঙালির ইতিহাস, বাংলার ইতিহাস ও আমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। শিক্ষা, জ্ঞান ও অভিজ্ঞতা এগুলো কোনো গণ্ডিতে আবদ্ধ থাকে না।
সভাপতির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, আমরা সবাই কী বিএ অনার্স, মাস্টার্স করব? আমাদের বোধ হয় একটু ভাববার সময় এসেছে। আমাদের কিন্তু জনসংখ্যার দেশ ও ভৌগোলিকভাবে খুব ছোট। আমরা আমাদের দেশের ভেতরে কাজের ব্যবস্থা করতে পারবো, শিক্ষার্থীদের কোথায় পাঠাতে পারবো, কী কী পেশায় পাঠাতে পারবো, কোন কোন বৃত্তিতে তাদের সুযোগ থাকবে, এসব হিসাব-নিকেশ করেই আমাদের এ পথে এগোনো ভালো।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশের সব জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করছেন। কেউ বলতে পারেন, তাহলে আপনি একদিকে বলছেন আমরা অনার্স, মাস্টার্স সবাই করব কিনা, আরেকদিকে প্রতি জেলায়-জেলায় বিশ্ববিদ্যালয়— এ দুটো সাংঘর্ষিক নয়।
তিনি বলেন, আমার এই বাংলার মাটিতে যে সংস্কৃতি আছে, আমার যে ইতিহাস আছে, আমার যে ঐতিহ্য আছে, আমার যে কৃষ্টি আছে, আমার যে সাহিত্য আছে তার সবকিছু যদি আমি আত্মস্থ করতে পারি, আমি যদি কায়মনোবাক্যে বাঙালি হতে পারি, আমি যদি শাশ্বত বাঙালি হতে পারি, আমি যদি আমার ত্যাগের ইতিহাস, আমার সংগ্রামের ইতিহাস, আমার স্বাধীনতার ইতিহাস তাকে যদি আমি হৃদয়ঙ্গম করতে পারি, তাকে যদি ধারণ করতে পারি, তাহলে সেই আত্মশক্তিতে বলিয়ান হয়ে আমি বিশ্বমানব হতে পারব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফজলে ইলাহী। সমাবর্তন বক্তার বক্তব্য দেন বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদ।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

