শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানালেন ভিপি নুর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সু-প্রভাত পরিবহনের বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে যান নুর। তিনি বলেন, এর আগে আমরা দেখেছি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলনে রক্তক্ষয়ী হামলা চালানো হয়েছিল। ছাত্র সমাজকে সচেতন থাকতে হবে। শান্তিপূর্ণ এই আন্দোলন বানচাল করতে চেষ্টা চালানো হচ্ছে। বিভিন্ন মহল থেকে ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে।
শিক্ষার্থীদের দাবিগুলোর সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, আমরা সবসময় চায় সড়কে নৈরাজ্য বন্ধ হোক। সড়কে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দেয়া হোক। এর আগে সড়কে নৈরাজ্য বন্ধে যেসব দাবিগুলো ছিল সেগুলো বাস্তবায়নের দাবি জানান। এরসঙ্গে তিনি আজকের দাবিগুলোর সঙ্গেও একাত্মতা ঘোষণা করেন।
এর আগে, বেলা ১১টার দিকে বসুন্ধরা এলাকায় রাস্তা বন্ধ করে অবরোধকারী শিক্ষার্থীদের কাছে যান ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া যত দ্রুত সম্ভব মেনে নেয়ার আশ্বাস দেন। সেই সঙ্গে লিখিতভাবে দাবিগুলো উত্থাপনের অনুরোধ জানান।
মঙ্গলবার সকাল ৭টার দিকে রাস্তা পার হওয়ার সময় বসুন্ধরা গেট এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাণ হারান বিইউপি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। এ খবর জানার পর থেকেই শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে গোটা এলাকা মুখর করে রেখেছেন তারা। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের অবরোধে বিমানবন্দর থেকে বাড্ডা হয়ে রামপুরা-গুলিস্তান রুটের যান চলাচল বন্ধ রয়েছে।
-জেডসি
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়











