শিক্ষার্থীর ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য ঘিরে মধ্যরাতে উত্তাল বুয়েট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১০ এএম, ২২ অক্টোবর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিক্ষার্থীর ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য ঘিরে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১১টা থেকে বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ করতে থাকেন কয়েকশ শিক্ষার্থী।
পুলিশ ও বুয়েট সূত্রে জানা যায়, বুয়েটের আহসান উল্লাহ হলের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তার শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রাত সোয়া ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলমান ছিল।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, বুয়েটের আহসান উল্লাহ হলের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম কুরুচিপূর্ণ মন্তব্য করায় তার বিচারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। তারা ওই শিক্ষার্থীর বহিষ্কারসহ শাস্তির দাবিতে স্লোগান দিচ্ছেন। অভিযুক্ত শিক্ষার্থী বর্তমানে বুয়েট কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন।
ওসি জানান, এ ঘটনায় সোমবারও শিক্ষার্থীরা হৈ চৈ করেছিলেন। তারা বুয়েট কর্তৃপক্ষের কাছে ওই শিক্ষার্থীর বিচার দাবি করেছেন। এ ঘটনায় কোনো মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
ওসি আশরাফুজ্জামান আরও জানান, আহসান উল্লাহ হল চকবাজার থানায় পড়লেও শিক্ষার্থীদের আন্দোলনের জায়গা শাহবাগ থানার আওতায় পড়েছে। তারপরও তারা ঘটনাস্থলে অবস্থান করছেন।
এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ঘটনাটি চকবাজার থানার আওতাধীন।
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক







