শিক্ষার্থীরা উন্নয়ন কাজে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৮ পিএম, ২৫ জানুয়ারি ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
সারা দেশে চলছে স্কুল কেবিনেট নির্বাচন। খুদে শিক্ষার্থীদের সরাসরি ভোটে নেতা নির্বাচনের এ পদ্ধতির ভূয়সী প্রশংসা করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আজকের শিক্ষার্থীরা নানা ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করছে। সেই নেতার নির্দেশনা মেনে চলছে। পড়ালেখার পাশাপাশি বিদ্যালয়ের নানা ধরনের কর্মকাণ্ড যুক্ত হচ্ছে। এতে করে ওই ছাত্র-ছাত্রীর নিজের দায়িত্ব সর্ম্পকে সচেতন, নিজের মূল্যবোধ তৈরিসহ শিক্ষা প্রতিষ্ঠানেরও উন্নয়ন হচ্ছে।
শনিবার (২৫ জানুয়ারি) মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের স্কুল কেবিনেট নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক চর্চা, নিজেদের অধিকার সম্পর্কে ধারণা, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা প্রদর্শন, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা তৈরি, শিক্ষার্থী ঝরে পড়ার হার রোধসহ নিজেদের মূল্যবোধ ও দায়িত্ব সর্ম্পকে শিক্ষা প্রদানে স্কুল কেবিনেট নির্বাচন আয়োজন করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, সকল স্থানে একজন দলনেতা মানতে হয়, শিক্ষার্থীরা বিদ্যালয়ে সেই জ্ঞানার্জন করতে পারছে। শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে পারছে। অন্যের মতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা প্রদর্শন, শিখন শেখানোর কার্যক্রমে শিক্ষকদের সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ভর্তি ও ঝরে পড়া রোধে সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ ও ক্রীড়া, সাংস্কৃতিকসহ সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিখছে।
দীপু মনি বলেন, এ নির্বাচনে যারা নির্বাচিত হবে তারা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে, আর যারা নির্বাচিত হবে না তারা মন খারাপ না করে বিজয়ীদের সঙ্গে থেকে নিজেদের দায়িত্ব পালন করবে।
শিক্ষামন্ত্রী মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং বেইলি রোডের সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজে স্কুল কেবিটেন নির্বাচন পরিদর্শন করেন।
এ বছর দেশের ৮টি বিভাগ ও ৮টি মহানগরের আওতধীন ৫৫৯টি উপজেলা/থানায় মোট ২২ হাজার ৯২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে ১৬ হাজার ৩৮৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬ হাজার ৫৪২টি দাখিল মাদরাসা রয়েছে।
শিক্ষার্থীদের এ নির্বাচনে মাধ্যমিক বিদ্যালয়ে ১ লাখ ৩১ হাজার ৭২টি ও মাদরাসায় ৫২ হাজার ৩৩৬টি পদে প্রার্থীরা অংশগ্রহণ করছে। নির্বাচনে মোট ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার ৯১৬ জন ভোটার রয়েছে। ভোটারদের মধ্যে ৬২ লাখ ৫১ হাজার ৬৮৩ জন ছাত্রী (৫৪ দশমিক ১০ শতাংশ)।
-জেডসি
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও




