ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৮:৪৪:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

শিক্ষায় ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি

আপডেট: ১২:১২ পিএম, ৬ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার

1 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : শিক্ষার উপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে ‘নো ভ্যাট অন এডুকেশন’-এর ব্যানারে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন।   বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে শিক্ষার্থীরা এ স্মারকলিপি দেন।   স্মারকলিপিতে দুই দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো, শিক্ষার উপরে সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহার ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নীতিমালা প্রণয়ন।   ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে বেসরকারি শিক্ষার উপর আরোপ করা সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে এদিন সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। EDU_vit1_341405221 এক পর্যায়ে তারা মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা প্রেসক্লাবের সামনে দু'ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে আন্দোলনকারীদের তিন সদস্যের একটি প্রতিনিধিদল (ফারহান হাবীব, ফজলে রাব্বী ও সালাউদ্দিন মিঠু) স্মারকলিপি দিতে যায়। এরপর অবরোধ তুলে নেন তারা। এসময় প্রেসক্লাব ও এর আশেপাশের এলাকায় চরম যানজট সৃষ্টি হয়।   বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নো ভ্যাট অন এডুকেশনের প্রধান সমন্বয়ক ফারহান হাবীব।  4 সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষা আমাদের মৌলিক অধিকার। আমাদের আন্দোলন অধিকার আদায়ের, সরকারের বিরুদ্ধে নয়। আমাদেরকে পুলিশ দিয়ে বাধা দেওয়া হচ্ছে। আমাদেরকে ধরে কী লাভ! তাদেরকে ধরুন যেসব ছাত্ররা টেন্ডারবাজি করে, রগ কাটে।   তারা বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ে আসন না থাকায় আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে বাধ্য হচ্ছি। অথচ আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, আমরা নাকি মেধাবী নই। সরকার আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে না। তারা আরও বলেন, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মোটা অঙ্কের খরচ চালাতে আমাদের অভিভাবকরা হিমশিম খাচ্ছে, সেখানে শিক্ষার উপর অতিরিক্ত ভ্যাট আরোপ করে শিক্ষার মূল্য বাড়িয়ে আমাদের ভবিষ্যতকে হুমকির মুখে ঠেলে দেয়া হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।   স্মারকলিপি পেশের পর থেকে পাঁচ দিনের মধ্যে সঙ্কট নিরসনের জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ চান শিক্ষার্থীরা। অন্যথায় তারা ক্লাস বর্জন, অবরোধ, হরতালসহ কঠোর কর্মসূচীতে যাবে বলেও ঘোষণা দেন। ০৬.০৮.২০১৫  

এই বিভাগের জনপ্রিয়