শিক্ষিকা জিল হচ্ছেন ফার্স্ট লেডি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩০ পিএম, ৮ নভেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন বিজয়ী হয়েছেন। এর ফলে তিনি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হচ্ছেন। বিশেষ কোনো আইনগত জটিলতা সৃষ্টি না হলে তিনি আগামী জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণ করবেন।
আগামী জানুয়ারি মাসে যখন বাইডেন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে প্রবেশ করবেন তখন তার সঙ্গে ফার্স্ট লেডি হিসেবে থাকবেন জিল বাইডেন। তিনি এতদিন পেশায় শিক্ষিকা ছিলেন। জিল হচ্ছেন বাইডেনের দ্বিতীয় স্ত্রী। ১৯৭২ সালে বাইডেনের প্রথম স্ত্রী গাড়ি দুর্ঘটনায় নিহত হলে জিলকে বিয়ে করেন। ৬৯ বছর বয়সী জিল বাইডেন কয়েক দশক ধরে শিক্ষকতার পেশায় ছিলেন।
৭৭ বছর বয়সে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন যা দেশটির ইতিহাসে প্রথম। এছাড়া, তার রানিং মেট কমলা হ্যারিস হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পকে পেছনে ফেলে জয় পাওয়ার পর বাইডেনের বিজয় নিশ্চিত হয়। ওই রাজ্যে বিজয়ের পর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টির বেশি ইলেকটোরাল ভোট সংগ্রহ হয়। তিনি এ পর্যন্ত ২৭৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।
গত তিন দিন ধরে দুই প্রতিদ্বন্দ্বীর ভাগ্য অনেকটা পেন্ডুলামের মতো দুলেছে। কখনো ট্রাম্প এগিয়ে আবার কখনো বাইডেন। তবে শেষ হাসি বাইডেনই হাসলেন। জর্জিয়া, নেভাদা ও অ্যারিজোনাতেও বাইডেন এগিয়ে রয়েছেন।
এদিকে, ট্রাম্প শিবির থেকে বলা হচ্ছে- “নির্বাচন শেষ হয়ে যায়নি। প্রেসিডেন্ট পরাজয় মেনে নিতে রাজি নন।” এর আগে ট্রাম্প নিজেকে বিজয়ী বলে ঘোষণা দিয়েছিলেন।সূত্র: পার্সটুডে
-জেডসি
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার











