শিগগিরই কৃষিনীতি ২০১৮ চূড়ান্ত হবে : কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৩২ পিএম, ১২ মার্চ ২০১৮ সোমবার
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মেলাতে এবং সময়োপযোগী করে তুলতে শিগগিরই জাতীয় কৃষিনীতি ২০১৮ চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি) অর্জনে দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করা প্রয়োজন এবং এ কারণেই জাতীয় কৃষিনীতির আধুনিকায়ন করতে হবে।
রোববার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) খসড়া জাতীয় কৃষিনীতি ২০১৮-এর ওপর এক পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সপ্তম পঞ্চ-বার্ষিক পরিকল্পনা এবং জাতীয় কৃষিনীতি অনুযায়ী কৃষি খাতের সার্বিক উন্নয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। অতীতে স্বাধীনতার পর থেকে কোনো সরকার জাতীয় কৃষিনীতি প্রণয়নের উদ্যোগ না নেয়ায় বিভিন্ন সময় কৃষি উন্নয়নের ধারাবাহিকতা বাধাগ্রস্ত হয়। ২০১৩ সালে জাতীয় কৃষিনীতি সংশোধন করা হয়।
মতিয়া চৌধুরী বলেন, কৃষি খাত বর্তমানে জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করছে। সরকার খাদ্য নিরাপত্তা এবং বিদ্যমান কৃষি ব্যবস্থাকে বাণিজ্যিক ব্যবস্থায় রূপান্তর নিশ্চিত করতে সংশোধিত কৃষিনীতি ২০১৮ (খসড়া) তৈরি করেছে।
ড. আবদুর রাজ্জাক বলেন, দেশের ৫০ ভাগ লোক এখনো কৃষিতে জড়িত থাকায় জাতীয় কৃষিনীতি ২০১৮ রিভিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আবদুল মান্নান বলেন, জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানর স্বপ্নের ক্ষুধামুক্ত সমৃদ্ধ দেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সরকার জাতীয় কৃষিনীতিকে গুরুত্ব দিয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মইন উদ্দিন আবদুল্লাহ’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুর রাজ্জাক এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল মান্নান।
বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ইকরামুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং বিএআরসি’র সাবেক প্রধান ড. ওয়াইজ কবির খসড়া জাতীয় কৃষিনীতির বিভিন্ন দিক তুলে ধরেন।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






