ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১৩:৪২:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা

শিগগিরই ফোল্ডেবল স্মার্টফোন আনছে গুগল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল এবার স্যামসাংয়ের রাজত্বে ভাগ বসাতে যাচ্ছে। ফোল্ডেবল বা ভাঁজযোগ্য স্মার্টফোনের জগতে প্রবেশ করতে যাচ্ছে মার্কিন এই প্রতিষ্ঠানটি। কিছুদিনের মধ্যেই এই টেক জায়ান্ট বাজারে ফোল্ডেবল স্মার্টফোন ছাড়বে বলে খবর বেরিয়েছে।

ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্টসের একজন ঊর্ধ্বতন পরিচালক ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে জানিয়েছেন, বছরের শেষের দিকে বাজারে পাওয়া যাবে গুগলের ফোল্ডেবল স্মার্টফোন। তবে কোথাও কোথাও বলা হচ্ছে, অক্টোবরের ১৯ তারিখেও বাজারে আসতে পারে গুগলের ফোল্ডেবল স্মার্টফোন।

সূত্রগুলো বলছে, গুগল ফোল্ডেবল স্মার্টফোনের পেছনে থাকবে ৩টি ক্যামেরা। এর মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং অপরটিতে ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স থাকতে পারে। স্মার্টফোনটিতে ১২ গিগা র‌্যামের পাশাপাশি ৫১২ গিগা পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।

এরইমধ্যে ডিসপ্লের জন্য স্যামসাংয়ের সঙ্গে চুক্তি করেছে গুগল। কিন্তু আসন্ন ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে এখনো পর্যন্ত কিছু জানায়নি প্রতিষ্ঠান দুটি।