ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১৫:৪৩:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

শিমের দাম কমলেও অন্যান্য সবজির দাম বাড়তি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৪৪ পিএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার

রাজধানীর বাজারগুলোতে শিমের দাম কমলেও বেড়েছে সব ধরনের সবজির দাম। অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম।

 

আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ, হাজীপাড়া, খিলগাঁও, সেগুনবাগিচা এবং শান্তিনগরের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেল।

 

সবজির মধ্যে শিমের দাম কমতে শুরু করেছে। বর্তমানে বাজার ও মানভেদে প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। কাওরান বাজারে ভালো মানের শিমের কেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। একই মানের শিম মালিবাগে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। রামপুরা এলাকায় ভালো মানের শিম ৭০-৮০ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে।


সবজি বাজারে শিমের দাম কিছুটা কমলেও দাম বৃদ্ধির তালিকায় আছে টমেটো, ফুলকপি, শসা এবং গাজর। বিভিন্ন বাজারে পাকা টমেটো বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি। একই দামে বিক্রি হচ্ছে গাজর। বাজারে ফুলকপি ৪০-৫০ টাকা পিস বিক্রি হচ্ছে।

 

শসা ৫০-৬০ টাকা ,বেগুন ৪০-৫০ টাকা, উস্তা ৪০-৫০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা, চিচিংগা, পটল, ঝিঙা, ধুনদল, কাকরল ৩০-৪০ টাকা, পেঁপে ২০-৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ঢেঁড়স পাওয়া যাচ্ছে ৩০-৪০ টাকা কেজির মধ্যে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা কেজি।

 

সবজির দামের বিষয়ে খিলগাঁওয়ের ব্যবসায়ী মুসা মিয়া বলেন, অধিকাংশ সবজি ৪০-৫০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে । সবজির সরবরাহ বাড়লে সামনে সবজির দাম কমেবে।

 

এ ছাড়া বাজারভেদে ব্রয়লার মুরগি ১৩০-১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সাদা ডিমপাড়া সাদা মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকা কেজি। আর লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা কেজি। গরুর মাংস প্রতি কেজি ৪৫০-৫০০ টাকা, খাসির মাংস ৭৮০ টাকা, ছাগলের মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

 

ইলিশের দাম কমায় অন্য মাছের বাজারেও স্বস্তি বিরাজ করছে। বাজারে রুই ও কাতলা বিক্রি হয়েছে প্রতি কেজি ২৩০-৩০০ টাকায়। বড় আকারের চিংড়ি প্রতি কেজি এক হাজার টাকা, মাঝারি আকারের ৭০০-৭৫০ টাকায় বিক্রি হয়েছে। তেলাপিয়া প্রতি কেজি ১২০-১৪০ টাকা, কই ১৬০-১৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। পাঙ্গাশ ১০০-১৩০, নলা ১২০-১৩০ টাকা এবং সরপুঁটি ১৩০ টাকায় বিক্রি হয়েছে।