ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৯:৩০:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিরীন শারমিনকে লোকসভার স্পিকারের অভিনন্দন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন অভিনন্দন জানিয়েছেন।
আজ বৃহস্পিতবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভারতের আরো বেশ ক’জন সংসদ সদস্যও স্পিকারকে অভিনন্দন জানিয়েছেন।
ভারতের লোকসভার স্পিকার মোবাইলে যোগাযোগ করে ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে এমপিরাও স্পিকারকে বিভিন্ন মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খানের নেতৃত্বে সকল কর্মকর্তা-কর্মচারী অভিনন্দন জানাতে দক্ষিণ প্লাজায় সমবেত হন। তখন এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সকলকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়ন নিয়ে রংপুর-৬ আসন থেকে নৌকা প্রতীকে ২ লাখ ৩৪ হাজার ৪২৬ ভোট পেয়ে বিজয়ী হন ড. শিরীন শারমিন চৌধুরী।
বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়ন নিয়ে রংপুর-৬ আসন থেকে নৌকা প্রতীকে ২ লাখ ৩৪ হাজার ৪২৬ ভোট পেয়ে বিজয়ী হন ড. শিরীন শারমিন চৌধুরী।
এর আগে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেড়ে দেয়া ওই আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর নবম সংসদে তিনি সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন।