শিল্পকলায় জাতীয় নৃত্য প্রতিযোগিতা শুরু আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৩৩ পিএম, ২৩ জুলাই ২০১৮ সোমবার
বিশিষ্ট শিল্পী লায়লা হাসান বলেছেন, নৃত্য হচ্ছে আমাদের সংস্কৃতির প্রাচীন একটি উপকরণ। নৃত্যের মধ্যদিয়ে বাঙালি সংস্কৃতির জাগরণ ঘটেছে। সংস্কৃতির এই মাধ্যমটির প্রয়োজনীয়তা কোনাকালেই শেষ হবে না।
শিল্পী লায়লা হাসান আজ শনিবার ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় নৃত্য প্রতিযোগিতার উদ্বোধনী ভাষণে এ কথা বলেন। বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নৃত্যগুরু আমানুল হক, নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ, ডলি ইকবাল, গোলাম মোস্তফা, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি শিল্পী মিনু হক ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।
নৃত্যগুরু আমানুল হক বলেন, আমাদের সৌভাগ্য যে, আবারও জাতীয় নৃত্য প্রতিযোগিতা হচ্ছে। যে সব শিল্পীরা সারাদেশ থেকে এসেছেন,তাদের মধ্যে অসংখ্য মেধাবী নৃত্যশিল্পী রয়েছেন। তাদের ব্যাপারে শিল্পকলা একাডেমি নিশ্চয় নজর দেবেন। এরা একদিন বড় শিল্পী হবেন।
জিনাত বরকতউল্লাহ বলেন,নাচ মানুষের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলে। সংস্কৃতির এই মাধ্যমটি আমাদের সংস্কৃতিকে চিরকালই উজ্জীবিত করে রেখেছে। তিনি নতুন শিল্পীদের শুভ কামনা করেন।
শিল্পকলা একাডেমির সংগীত,নৃত্যকলা ভবনের মহড়া কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিভাগের জেলাগুলো থেকে আসা নৃত্যশিল্পীরা উপস্থিত ছিলেন। আজ শুরু হয়েছে ঢাকা বিভাগীয় নৃত্য প্রতিযোগিতা। চলবে ২৩ জুলাই পর্যন্ত। আজ অনুষ্ঠিত হয় কথক নৃত্য, লোক নৃত্য, ভরত ও ওড়িশি নৃত্য প্রতিযোগিতা। ২২ জুলাই হবে সাধারণ নৃত্য,দলীয় নৃত্য এবং ২৩ জুলাই অনুষ্টিত হবে লোক নৃত্য,ভরত নৃত্য ও কথক নৃত্য। ২৬ থেকে ২৮ জুলাই অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতা। ২৯ জুলাই পুরস্কার বিতরণ করা হবে।
নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জানান, এবারের প্রতিযোগিতায় ব্যাপক সারা পাওয়া যাচ্ছে। প্রায় সব জেলা থেকেই শিল্পীরা এবং তাদের নৃত্যদল প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। প্রায় দুই শতাধিক শিল্পী এতে অংশ নিচ্ছেন। সারাদেশেই নৃত্যের চর্চা হচ্ছে। এটা সংস্কৃতির জন্য খুবই ভাল দিক।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







