শিল্পী সমিতির প্রথম নারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন নিপুন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৬ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি শপথ নিয়েছে রবিবার (৬ ফেব্রুয়ারি)। এদিন বিকেল ৫টা ৪০ মিনিটে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) খোলা প্রাঙ্গণে শপথ নেন তারা।
শপথের মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দায়িত্ব বুঝে নিলেন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণসহ তাদের প্যানেলের নবনির্বাচিতরা।
এর ফলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ৩৮ বছরের ইতিহাসে প্রথমবার নারী সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব বুঝে নিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এর আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে জয়ী ঘোষণা করে শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ড।
শিল্পী সমিতির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৪ সালে। ওই বছরের ১১ মে সভাপতি পদে ক্ষমতায় বসেন নায়করাজ রাজ্জাক। তার সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হন অভিনেতা আহমেদ শরীফ। এরপর থেকে আজ অবধি কোন নারী সভাপতি কিংবা সাধারণ সম্পাদক নির্বাচিত হননি। সমিতির ১৭ তম নির্বাচনে এসে প্রথমবার নারী সাধারণ সম্পাদক পেল।
রবিবার ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগর। এরপর নিয়ম অনুযায়ী সমিতির অন্যান্য নির্বাচিত নেতাদের শপথ পাঠ করিয়েছেন ইলিয়াস কাঞ্চন।
এদিন শপথ গ্রহণ করেছেন- সাধারণ সম্পাদক পদে আপিল বোর্ডের রায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া নায়িকা নিপুণ, সহসাধারণ সম্পাদক পদে বিজয়ী সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন ইমন। এছাড়াও ছিলেন কার্যকরী পরিষদে জয়লাভ করা অমিত হাসান, ফেরদৌস, কেয়া, জেসমিন, নাদের খান প্রমুখ। তবে জায়েদ খানের প্যানেলের নাদের খান ছাড়া কেউ শপথ বাক্য পাঠ করেনি।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











