ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ৪:৪৪:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

শিশু অধিকার সপ্তাহ : আজ শিশু সমাবেশ ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৩৫ পিএম, ১৩ অক্টোবর ২০১৭ শুক্রবার

শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার বাল্যবিবাহ প্রতিরোধ দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে শিশু সমাবেশ, মানববন্ধন, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শিশু একাডেমি ও নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করছে।

একই দিন বিকেল ৩টায় রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে ‘আমার কথা শোন’ বিষয়ক আলোচনা পর্বের আয়োজন করা হয়েছে। এতে শিশুরা তাদের অধিকার ও প্রতিবন্ধকতা নিয়ে কথা বলবে। শিশু অধিকার বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরত শিশু অধিকার কর্মীবৃন্দ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।