শিশু আতিকা হত্যা মামলায় প্রধান অভিযুক্তকে সংশোধনাগারে প্রেরণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৩ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ রবিবার
ছবি: সংগ্রহিত।
মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা মামলার প্রধান অভিযুক্ত কিশোরকে (১৫) গ্রেপ্তারের পর আদালতে নেওয়া হলে তাকে শিশু সংশোধনাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন বিচারক।
আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে তাকে আদালতে নেয়া হলে অভিযুক্ত কিশোর ১৬৪ ধারায় জবানবন্দি দিলে এ আদেশ দেন নারী ও শিশু আদালতের বিচারক মোহাম্মদ আসসামছু জগলুল হোসেন।
গ্রেপ্তারকৃত কিশোর সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিনপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গতকাল শনিবার ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন নিহত আতিকার মা আরিফা আক্তার।
গত বৃহস্পতিবার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিণপাড়া গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানের কাছ থেকে নিখোঁজ হয় ৭ বছর বয়সী আতিকা। বৃহস্পতিবার রাতেই আতিকার মরদেহ পাওয়া যায় বাড়ি কাছের একটি ভুট্টা খেতে।
এ ঘটনায় আতিকা হত্যার সাথে জড়িত সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে ওই কিশোরের বাবা ও চাচা নিহত হন। আহত হন তার ভাই। ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত কিশোর। গতকাল শনিবার সকাল ১০টার দিকে তাকে ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল





