ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২২:১৬:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

শিশু-কিশোররাও করোনায় আক্রান্ত হতে পারে: হু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৫ এএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু'র ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লগ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, করোনাভাইরাসে (কোভিড-১৯) শিশুকিশোরদের আক্রান্ত হবার ঘটনা ভয়াবহ ব্যাপার।

করোনায় কেবল বয়োবৃদ্ধদের আক্রান্ত হবার ধারণাটা একেবারেই ভুল জানিয়ে মি. ক্লগ বলেন, গুরুতর ও দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার কারণ কেবল বয়সই নয় বরং বিশ্বব্যাপী লক্ষ্য করা গেছে করোনাভাইরাসে যুবকেরাও আক্রান্ত হয়েছে এবং তারাও কঠিন পর্যায় অতিক্রম করেছে।

হু'র ইউরোপীয় অঞ্চলের এই পরিচালক আরও বলেন, এই ভাইরাসে আক্রান্ত শিশুকিশোরদের অনেকেই যেমন মারা গেছে তেমনি শতবর্ষী বৃদ্ধও হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ১৬০ জনে।আক্রান্ত হয়েছেন বিশ্বের ১০ লাখ ৯৮ হাজার ৪৩৪ জন। এদের মধ্যে বর্তমানে ৮ লাখ ১০ হাজার ৩৫১ জন চিকিৎসাধীন এবং ৩৯ হাজার ৩৯১ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।এই পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২ লাখ ২৮ হাজার ৯২৩ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৫৯ হাজার ১৬০ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

-জেডসি