ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১১:০৩:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

শিশু খাদ্য আইন নিয়ে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৫৯ পিএম, ১৯ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

জয়পুরহাটে মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুত ও ব্যবহার বিষয়ক আইন ও বিধিমালা বিষয়ক দিনব্যাপী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 


বাংলাদেশ বেস্টফ্রিডিং ফাউন্ডেশন এ অবহিতকরণ সভার আয়োজন করে। সিভিল সার্জন ডা. হাবিবুল আহসান তালুকদার সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোকাম্মেল হক। অবহিতকরণ সভায় শিশুদের মাতৃদুগ্ধ পান বিষয়ক মূল বিষয় উপস্থাপনা করেন শিশু বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মানিক।

 


আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, জেলা আধুনিক হাসপাতালের কনসালটেন্ট সার্জন ডা. মফিউর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, বাংলাদেশ ব্রেস্ট ফ্রিডিং ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি শাদিকুর রহমান, জেলা এনজিও সমন্বয় কমিটির সদস্য সচিব অপূর্ব সরকার, চেম্বার অব কমার্সের পরিচালক এম এ করিম প্রমুখ।

 

সভায় মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিক ভাবে প্রস্তুত ও ব্যবহার বিষয়ক আইন-২০১৩ ও বিধিমালা-২০১৭ তুলে ধরা হয়।