শিশু তাসপিয়া হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০১ এএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার
ফাইল ছবি
নোয়াখালীর বেগমগঞ্জে বহুল আলোচিত বাবার কোলে থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শিশু তাসপিয়া হত্যার মামলার প্রধান আসামি রিমনসহ আরও পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রিমন (২৩), মো. মহিন (২৫), মো. আকবর (২৫), মো. সুজন (২৮) ও নাঈম ওরফে বড় নাঈম (২৩)।
মঙ্গলবার রাতে সুবর্ণচর উপজেলার চরজব্বর থানার চরক্লার্ক থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন।
খন্দকার মো. শামীম হোসেন জানান, গ্রেপ্তারের সময় র্যাবের সঙ্গে রিমন ও তার সহযোগীদের বেশ কিছুক্ষণ গোলাগুলি হয়। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদ পেয়ে র্যাব-১১-এর একটি দল আসামিদের গ্রেপ্তারে সুবর্ণচরের চরক্লার্ক এলাকায় একটি অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে রিমন ও তার সহযোগীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে।
কিছুক্ষণ গোলাগুলির পর র্যাব চারদিক থেকে ঘেরাও করে শিশু মামলার প্রধান আসামি মো. রিমনসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় তিনি সাংবাদিকদের জানান, বাকি আসামিদের ধরতে তখনও অভিযান চলছে।
খন্দকার শামীম হোসেন আরও জানান, বুধবার বেলা ১১টায় নোয়াখালীতে এ ঘটনায় প্রেস ব্রিফিং করবে র্যাব।
এর আগে, গত ১৩ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে বেগমগঞ্জের পূর্ব হাজীপুর গ্রামে জমির মাটি কাটা নিয়ে পূর্ব বিরোধের জেরে বাবার কোলে থাকা শিশু তাসপিয়াকে গুলি করে হত্যা করে সন্ত্রাসী রিমন বাহিনীর সদস্যরা। এ সময় তাসপিয়ার বাবা প্রবাসী মাওলনা আবু জাহেরও গুলিবিদ্ধ হন।
শিশু তাসপিয়া নিহত হওয়ার ঘটনায় তার খালু হুমায়ুন কবির বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






