শিশু ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি হওয়া উচিত: আফ্রিদি
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
শিশু ধর্ষণকারীদের প্রকাশ্যে ফাঁসি হওয়া উচিত বলে মনে করেন ক্রিকেটার শহিদ আফ্রিদি। পাকিস্তানের এ ক্রিকেটার সম্প্রতি পাঞ্জাব প্রদেশের কসুরে তিন ছেলে শিশুর লাশ উদ্ধারের পর এ আহ্বান জানান।
বিবিসি জানিয়েছে, কসুরে গত বুধবার তিন শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শিশু তিনটিই ছেলে। এর মধ্যে একজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে।অপর দুই শিশুর ময়নাতদন্তের রিপোর্ট পেতে আরও সময় লাগবে বলা জানানো হয়েছে।
শিশু ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি আহ্বান জানিয়ে আফ্রিদি বলেন, দোষীদের প্রকাশ্যে ফাঁসি হওয়া উচিত।
ইমরান খানকে উদ্দেশ্য করে টুইটারে তিনি লিখেন, মদিনার আদলে এবার দেশ চালানোর সময় এসে গেছে। পাঞ্জাবের এই ঘটনার পর যেন রক্তের অশ্রু ঝড়ে পড়বে চোখ থেকে। পাঞ্জাব প্রদেশ সঠিকভাবে পরিচালনার জন্য আপনার দলের কি কোনো উপযুক্ত ব্যক্তি নেই?
প্রসঙ্গত, নিখোঁজ তিন ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বুধবার বিক্ষোভে ফেটে পড়ে চুনিয়া অঞ্চল। রাস্তাঘাট অবরোধ করে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয়রা। পুলিশ স্টেশনও ঘেরাও করে তারা।
জানা গেছে, নিহত তিন ছেলে শিশুর বয়স দশের নিচে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসা শিশুর নাম ফাইজান। তাকে হত্যার আগে যৌন হেনস্তা করা হয় বলে জানিয়েছেন ঊর্ধ্বতন পুলিশ অফিসার ইনাম গনি।
অপর দুই শিশু চলতি বছরের আগস্টে নিখোঁজ হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের নাম পরিচয় জানা যাচ্ছে না।
-জেডসি
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











