শিশু ধর্ষণ বিবেককে নাড়া দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৮ পিএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
শিশু ধর্ষণের মতো অমানবিক ঘটনাগুলো বিবেককে নাড়া দেয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হত্যাকাণ্ড ও শিশু ধর্ষণের মতো অমানবিক ঘটনাগুলো আমাদের বিবেককে নাড়া দেয়। দেশের সামাজিক শাসন ক্ষয়ে গেছে। সামাজিক মূল্যবোধ কমে গেছে। এগুলো রোধ করতে পারলে, আমরা কিছুটা ফল পাবো।
তিনি আরো বলেন, ছোটবেলায় দেখেছি, এ ধরনের ঘটনা ঘটলে গ্রামে বিচার হতো। এখন আর সেটা হয় না। সামাজিক বিচারব্যবস্থা উঠে গেছে। তবে আমরা অপরাধীকে ধরে এনে আইনের হাতে তুলে দিচ্ছি; এটাই আমাদের প্রধান কাজ।
এক্ষেত্রে সাংবাদিকদের করণীয় আছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদেরও ভূমিকা আছে। সংবাদমাধ্যম অনেক শক্তিশালী, সংবাদিকরা যদি লেখনীতে এগুলো তুলে আনেন, তবে আমরা সামাজিক অবক্ষয় থেকে মুক্তি পাবো।
আসাদুজ্জামান খান কামাল বলেন, সমাজের শুরু থেকেই অনাচার ছিল। শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবীতেই এটা হচ্ছে। এর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
অপরাধীদের বিচার বিলম্বের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মামলাজটের কারণে বিচার বিলম্বিত হচ্ছে।
দুর্বল চার্জশিটের কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, চার্জশিট যাতে নির্ভুল হয়, সেজন্য পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পিবিআই, সিআইডি গঠন করা হচ্ছে।
সভায় বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদল ফুল দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











