ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৬:১৭:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

শিশু ধর্ষণ-হত্যা : দুই আসামির ফাঁসি বহাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৪১ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার

ঝিনাইদহের মহেশপুরে সাত বছরের শিশু আলপনা খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির ফাঁসির বহাল রেখেছেন হাইকোর্ট। ২০০৮ সালে এই ঘটনা ঘটে। আসামিরা হলো, সাইফুল ইসলাম ও আরিফ হোসেন।

 

আজ বৃহস্পতিবার এ বিষয়ে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল, সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম আজাদ খান, সৈয়দা সাবিনা আহমেদ, মারুফা আক্তার শিউলি। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও আফিল উদ্দিন।

 

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল বলেন, ২০০৮ সালে ঝিনাইদহের মহেশপুরে সাত বছরের শিশু আলপনাকে ধর্ষণের পর হত্যা করে আসামিরা। এ ঘটনায় তার বাবা তোরাব আলী মামলা দায়ের করেন। সেই মামলায় ২০১১ সালে বিচারিক আদালত দুই আসামিকে ফাঁসির দণ্ড দেন।

 

দুই আসামির ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানির জন্য বিষয়টি হাইকোর্টে আসে। এরপর শুনানি শেষে বৃহস্পতিবার দুই আসামির ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট।