ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ১৮:০৭:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ

শিশু, প্রতিবন্ধী ও নারীদের অনুদানের চেক দিলেন এমপি শবনম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা-৩ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য শবনম জাহান শিলার অনুকূলে প্রাপ্ত ঐচ্ছিক অনুদানের অর্থ মহিলা আওয়ামী লীগের নেত্রী-কর্মী, প্রতিবন্ধী, শিশু ও মহিলাদের মাঝে বিতরণ করেছেন। 

বনানী থানার মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এবং ১৯, ২০ ও ২১ নাম্বার ওয়ার্ড কাউন্সিলার আমেনা বেগম রানু, কড়াইলের কয়েকজন নেত্রী-কর্মীদের মাঝে তিনি এই ঐচ্ছিক অনুদানের চেক বিতরণ করেন।

এছাড়া ভাষানটেক থানার কয়েকজন প্রতিবন্ধী শিশু, মহিলা এবং অন্যান্য সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সফল কাউন্সিলার (৪, ১৫, ১৬নং ওয়ার্ড) এবং ভাষানটেক থানার মহিলা লীগের সভাপতি সাঈদা আক্তার শিলার মাধ্যমে তিনি ঐচ্ছিক অনুদানের চেক বিতরণ করেন। এ সময় তিনি শিশু ও প্রতিবন্ধীদের সঙ্গে বেশ কিছু সময় কাটান।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য শবনম জাহান শিলার এই চেক পেয়ে মহিলা নেত্রী-কর্মী, মহিলারা অত্যন্ত খুশি হয়েছেন। 

উল্লেখ্য, শবনম জাহান শিলা আগে মহানগর মহিলা আওয়ামী লীগের নেত্রী ছিলেন।