ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ৫:৩২:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা

শিশুকে বিষপান করিয়ে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১১ পিএম, ২৭ আগস্ট ২০১৯ মঙ্গলবার

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগে জান্নাত (১) নামে এক শিশুকে বিষপান করিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন তার মা। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ওয়ারী থানাধীন স্বামীবাগ শক্তিগেট মিনি কমপ্লেক্স সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।

ওই শিশুটির মায়ের নাম সোনিয়া বেগম (২৫)। তিনি খুলনার রূপসা উপজেলার আইজগতি গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। তারা বর্তমানে রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।

সোনিয়ার স্বামী আনোয়ার হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে মেয়েকে নিয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করে সোনিয়া। এসময় অচেতন অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশু জান্নাতকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে সোনিয়া হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান আনোয়ার হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।