`শিশুদের ওজন বেশি হলে ভর্তি নয়`, স্কুলের বিজ্ঞপ্তিতে বিতর্কের ঝড়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫২ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
শিশুদের ওজন বেশি হলে তাদের ভর্তি নেওয়া হবে না। এই সঙ্গেই জানানো হয়েছে কিছু শর্তের কথাও। সব শর্তপূরণ করতে পারলেই ভর্তি হওয়া যাবে রাজধানীর ‘প্রিপারেটরি স্কুলে’। রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ ‘প্লে গ্রুপে’ যারা ভর্তি হবে তাদের জন্য ‘যোগ্যতা’ বেঁধে দেওয়া হয়েছে।
স্কুলের বিজ্ঞপ্তিতে ‘শিক্ষার্থীর যোগ্যতা’ বলে তিনটি শর্ত দেওয়া আছে। জানানো হয়েছে, যারা প্লে-গ্রুপে ভর্তি হবে তাদের বয়স আগামী বছরের ১ জানুয়ারির হিসাবে ৪ থেকে ৫ বছরের মধ্যে হতে হবে। উচ্চতা হতে হবে ৩ ফুট থেকে ৩ ফুট ৮ ইঞ্চির মধ্যে এবং তাদের ওজন হতে হবে ১৩ থেকে ২১ কেজির মধ্যে। আর এই ওজন বেঁধে দেওয়া নিয়েই শুরু হয়েছে তুমুল হইচই। ২১ কেজির বেশি ওজনের কোনও ছাত্র-ছাত্রীকে ভর্তি না নেওয়ার কথা কীভাবে বলতে পারে কোনও স্কুল? তা নিয়ে উঠেছে প্রশ্ন। সমাজের বিশিষ্টজনদের একাংশের কথায়, স্কুল থেকেই কোনও শিশু শিক্ষালাভ করে। কিন্তু, স্কুলের চিন্তাভাবনাই যদি এই ধরনের হয়, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের মনে তার গভীর প্রভাব পড়তে পারে।
১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুলের অধ্যক্ষ বেলায়েত হুসেন জানান, সেই সময় থেকেই এই নিয়ম চলে আসছে। এই নিয়ে ২-১ জন ছাড়া কেউ বিশেষভাবে আপত্তি তোলেনি। তাই নিয়মের কোনও পরিবর্তন করা হয়নি। তিনি বিজ্ঞপ্তির সাফাই দিয়ে বলেছেন, ‘আমাদের উদ্দেশ্য, পড়ুয়াদের জন্য স্কুলে একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা। মোটা ছেলেরা দুষ্টু হয়। তাদের চেয়ে অন্য বাচ্চাদের সহজে নিয়ন্ত্রণ করা যায়। এখানে অভিভাবকেরা অনেক টাকা খরচ করে সন্তানদের পড়ান। যারা বিশেষভাবে সক্ষম তাদের দিকে আলাদা নজর দেওয়ার মতো শিক্ষক আমাদের নেই। ’
স্কুলে ভর্তির ক্ষেত্রে এই ধরনের শর্তকে শিশুর মানসিক বিকাশের অন্তরায় বলে মনে করেন চিকিৎসক এবং শিক্ষাবিদরা। তাঁদের মতে, নানা কারণেই শিশুর ওজনের তারতম্য হয়। এই ধরনের শর্ত দেওয়া হলে শিশু এবং তাদের অভিভাবকদের উপরে মানসিক চাপ তৈরি হয়। যা ভবিষ্যতে বিরূপ প্রভাব ফেলতে পারে।
স্কুলের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তাদের সবকটি ‘দুধের দাঁত’ অটুট থাকতে হবে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। কোনও রকম ছোঁয়াচে রোগ থাকলে হবে না। লটারির মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হয় ওই স্কুলে। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, লটারিতে নাম উঠলেই হবে না। কেউ যদি ওই সব যোগ্যতাপূরণে ব্যর্থ হয়, তাহলে সে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।
জানা গিয়েছে, ভর্তির জন্য লটারি হয় ২২ অক্টোবর । এখন চলছে ভর্তির অন্যান্য প্রক্রিয়া। এবার প্লে-গ্রুপে বাংলা ও ইংরেজি মিডিয়ামে ২০০ জন ছাত্রী এবং ৯০ জন ছাত্রকে ভর্তি নেওয়া হবে। তবে প্লে-গ্রুপে ভর্তির জন্য যে শর্ত দেওয়া হয়েছে সেগুলি ‘আপত্তিকর’ এবং ‘বৈষম্যমূলক’ বলে মন্তব্য করেছেন অভিভাবক এবং ঢাকার শিক্ষাবিদরা।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



