শিশুদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ পিএম, ২২ ডিসেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিশুদের প্রতিভার পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
রাজধানীর হোটেল সোনারগাঁও-এ আয়োজিত ‘আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক ২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শিশুদের শিশুশ্রম থেকে সরিয়ে এনে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে হবে। দেশকে এগিয়ে নেয়ার কান্ডারী হচ্ছে শিশু-কিশোর। এক্ষেত্রে, আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক সকলকে অনুপ্রেরণা দিবে।
অনুষ্ঠানে সমাজসেবা ক্যাটাগরিতে সরেরহাট কল্যাণী শিশু সদন, বাঘা, রাজশাহী, অদম্য মেধাবী ক্যাটাগরিতে দৃষ্টিপ্রতিবন্ধী শাহিন আলম, বিজ্ঞান চর্চায় বাংলাদেশ সায়েন্স সোসাইটি, অদম্য সাহসী তরুণী ক্যাটাগরিতে প্রিয়াংকা ভদ্র, ক্রীড়ায় তাহসিন তাজওয়ার জিয়া এবং শিশু কিশোর পত্রিকা ক্যাটাগরিতে মাসিক টইটুম্বুরকে পদক প্রদান করা হয়।
স্পিকার বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম শিশুনীতি প্রণয়ন করেন। পরবর্তীতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিশুশ্রম নিরসন নীতি-২০১০, শিশু আইন-২০১৩, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা
আইন-২০১৩ এবং শিশু দিবাযত্ন কেন্দ্র আইন-২০২১ প্রণয়ন করেছে। সরকারের পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি হয়েছে। অনেক বিত্তশালী ব্যক্তি ও সংস্থা আজ শিশুদের উন্নয়নে কাজ করছেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমান সরকার শিশুদের যথাযথ পরিচর্যা ও তাদের প্রতিভার সুষ্ঠু বিকাশে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুহার এখন প্রায় শূন্যের কোঠায়। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, পুষ্টি সকল বিষয়গুলো নিশ্চিত করেছে সরকার। শিশুদের দক্ষ মানবসম্পদ ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে বাস্তবমুখী কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে সরকার।
আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’









