শিশুদের শিক্ষায় কার্টুন খুবই গুরুত্বপূর্ণ: মার্কিন রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৫ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
সিসিমপুর শুধু টিভি অনুষ্ঠানই নয়, এটি একটি প্রাক-প্রাথমিক শিক্ষাব্যবস্থা বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। তিনি বলেন, সিসিমপুর, ইকরি ও হালুম বাংলাদেশের শিশুদের কাছে জনপ্রিয়। প্রাক-প্রাথমিক শিক্ষায় শিশুদের জন্য এই কার্টুন খুবই গুরুত্বপূর্ণ।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে অমর একুশে বইমেলায় শিশু প্রহরে এসে তিনি এসব কথা বলেন। আধা ঘণ্টা সময় কাটান শিশুদের সঙ্গে। এ সময় শিশু-কিশোর আর অভিভাবকদের আনাগোনায় প্রাণচঞ্চল ছিল সোহরাওয়ার্দী উদ্যানের শিশু চত্বর।
মেলায় শুক্রবার সকাল থেকেই শিশুদের বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সিসিমপুর মঞ্চ। হালুম, ইকরি, শিকু ও টুকটুকির নাটিকায় উৎফুল্ল শিশুরা। কেউ হাত মেলাচ্ছে, কাউকে ছবি তুলতে দেখা যায়।
২০১৩ সাল থেকে ইউএসএআইডির সহযোগিতায় সিসিমপুর চলছে জানিয়ে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সাংবাদিকদের বলেন, এটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, যা নিউইয়র্কে কিছু কার্টুন চরিত্রের আদলে সৃষ্টি। বর্তমানে এটি বাংলাদেশের তিন মিলিয়ন শিশুর কাছে পৌঁছে গেছে।
তিনি বলেন, এটি শুধু টিভি অনুষ্ঠানই নয়, এটি একটি প্রাকপ্রাথমিক শিক্ষাব্যবস্থা। আমরা আমাদের সময়ে থাকা কার্টুন চরিত্রের সঙ্গে বড় হয়েছি। এখানকার (বাংলাদেশ) শিশুরা বড় হচ্ছে হালুম ইকরি টুকটুকির সঙ্গে’।
মেলায় প্রতি শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া শিশু প্রহর শেষ হয় বেলা দেড়টায়। মেলা চলবে মাসব্যাপী। গত শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-জেডসি
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস










