শিশুদের সুনাগরিক করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
দেশের শিশুরা যেন বিশ্বের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান-প্রযুক্তিতে এগিয়ে যেতে পারে সেই লক্ষে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি শিশুরা যেন সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকে জড়িয়ে না পড়ে সেদিকে অভিভাবকদের নজর রাখার আহ্বান জানান তিনি। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সবার সহযোগিতাও আশা করেছেন তিনি।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশের উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান।
স্বাধীনতা দিবসের সকালেই শিশু-কিশোরদের ঢল নামে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বর্ণিল সাজে সাজানো হয় পুরো স্টেডিয়াম। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে এ জাতীয় শিশু-কিশোর সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পায়ে হেঁটে মাঠ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
শিশু-কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছেন। স্বাধীন দেশের শিশুদের জন্য আলাদা নীতিমালা গ্রহণ করেছিলেন। তাঁর চেতনা ও আদর্শ ধারন করে বিজয়ী এই জাতি সব ক্ষেত্রেই এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, আজকের শিশুরা যেন বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে সেজন্য তথ্য-প্রযুক্তিকে আরো আধুনিক করা হচ্ছে। শারীরিক ও মানসিক বিকাশের জন্য শিশুদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, দক্ষিন এশিয়ার মধ্যে বাংলাদেশকে সবচেয়ে সুখি ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার।
ঢাকা জেলা প্রশাসন উদ্যোগে ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতায় সম্প্রতি অনুষ্ঠিত হওয়া শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতার, বিজয়ী স্কুলকেও পুরষ্কৃত করেন প্রধানমন্ত্রী। পরে ঢাকা ও এর আশপাশের জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিশু সংগঠনের সদস্যরা বর্নিল মনোমুগ্ধ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে।
-জেডসি
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











